Posts

Showing posts with the label হাওড়া

গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কঠোর নিরাপত্তায় মঠ চত্বর

Image
​রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান:     গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল এগারোটা নাগাদ বেলুড় মঠে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঠে পৌঁছে তিনি প্রথমে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ এবং স্বামী সুবীরানন্দ মহারাজের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন।       ​এরপর তিনি মূল মন্দিরে পুজো দেন এবং মঠ প্রাঙ্গণের বিভিন্ন মন্দির পরিদর্শন করে গুরু পূর্ণিমার অনুষ্ঠানের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বেলুড় মঠ ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী ও উচ্চপদস্থ আধিকারিক।      ​অন্যদিকে, গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সকাল থেকেই মঠে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর ঢল নেমেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলুড় মঠের কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী জি টি রোড হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করল হাওড়া বিজেপি

Image
​ রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:      ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আত্মবলিদান দিবস’ উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ বিজেপির উদ্যোগে উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকার আমতা-বাগনান রোডের একটি বেসরকারি হলে এক স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবাশীষ সামন্ত, প্রাক্তন জেলা সভাপতি শিবশঙ্কর বেইজ, গৌতম মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও কার্যকর্তারা।        ​মঞ্চে ডঃ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর বন্দেমাতরম্ সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়।       ​সভায় জেলা সভাপতি দেবাশীষ সামন্ত ডঃ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। তিনি আক্ষেপের সুরে বলেন, দীর্ঘকাল ধরে তাঁকে ও তাঁর আদর্শকে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল। বিজেপিই আজ তাঁকে যথার্থ সম্মান ও জনসমক্ষে তাঁর অবদান তুলে ধরছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হাওড়াকে প্লাস্টিক ও আবর্জনামুক্ত করতে কড়া পদক্ষেপ পৌরসভার

Image
​ সুলেখা চক্রবর্তী, নিউজ হিন্দুস্থান -:       শহরকে প্লাস্টিক ও আবর্জনামুক্ত করতে এবং বর্ষার জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করল হাওড়া পৌরসভা। মন্ত্রী উমেশ রায়ের নির্দেশনায় পৌরসভা এলাকাভিত্তিক মাইকিং ও প্রচার অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে শুরু করেছে।       ​পৌরসভা সূত্রে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নিয়ম অমান্যকারীদের প্রথমে তিনবার নোটিশ দেওয়া হবে। এরপরও যত্রতত্র আবর্জনা ফেললে সংশ্লিষ্ট বাড়ির পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পৌরবিধি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টায় হুইসেল বাজার সাথে সাথে নির্দিষ্ট গাড়িতে ময়লা ফেলতে হবে। এছাড়া সবুজ বালতিতে ভেজা ও নীল বালতিতে শুকনো ময়লা পৃথকভাবে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।      ​এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বিজেপি নেতা সুদীপ ঘোষ বলেন, প্লাস্টিক ও যত্রতত্র আবর্জনা ফেলার ফলেই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই জলজমা সমস্যা তৈরি হচ্ছে। নাগরিকরা সচেতন হলে শহরটি জলমুক্ত ও সুন্দর হয়ে উঠবে বলে তিনি আশ...

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি

Image
​ রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:        বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে রবিবার হাওড়ার আমতা থানার খড়িয়প এলাকায় অখিল ভারতীয় গো-রক্ষা মহাসংঘের উদ্যোগে পালিত হলো এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ, গোমাতা সেবা ও গো-সংরক্ষণ কর্মসূচি। পরিবেশ ও প্রাণীকুলকে রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন।        ​প্রদীপ প্রজ্জ্বলন ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আয়োজিত আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি ও কৃষিব্যবস্থায় গোমাতার গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং গো-সেবার মাধ্যমে প্রাণীকল্যাণের বার্তা দেওয়া হয়।        ​গো-রক্ষা কমিটির রাজ্য সভাপতি প্রদীপ মাইতি জানান, ২০১৬ সালে গঠিত এই কমিটি গত ১০ বছরে গো-সেবার মাধ্যমে ১ লক্ষেরও বেশি পরিবারকে স্বনির্ভর করতে সক্ষম হয়েছে।        তিনি আরও বলেন...

​উলুবেড়িয়ায় উদ্ধার তিনটি ভাম বিড়ালের ছানা, পাঠানো হলো চিড়িয়াখানায়

Image
​ সুলেখা চক্রবর্তী, নিউজ হিন্দুস্থান -:       উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের সিকিউরিটি রুম থেকে তিনটি ভাম বিড়ালের ছানা উদ্ধার করা হয়েছে। কয়েকদিন ধরেই সংস্থার কর্মীরা ছানাগুলোকে সেখানে দেখতে পেয়ে ডিরেক্টর জন মেরি বারুইকে জানান। এরপর খবর দেওয়া হয় ‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’-কে।      ​সংস্থার সদস্য চিত্রক প্রামাণিকের পরামর্শে ছানাগুলোকে দুই দিন নির্দিষ্ট স্থানেই রাখা হয়েছিল, যাতে মা এসে তাদের নিয়ে যেতে পারে। কিন্তু মা ফিরে না আসায় এবং দুর্ভাগ্যবশত একটি ছানা মারা যাওয়ায়, চিত্রক প্রামাণিক ও পলাশ প্রধান দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে বাকি তিনটি ছানাকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ছানাগুলোকে দেখে আশা ভবন সেন্টারের আবাসিকরা অত্যন্ত আনন্দিত হন। পরবর্তীতে বন দপ্তরের হাতে ছানাগুলোকে তুলে দেওয়া হলে, তাদের গড়চুমুক চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।         ​বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক জানান, ভাম বিড়াল পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এদের মলের মাধ্যমে ফলের বীজ ছড়িয়ে পড়ে, যা প্রাকৃতিকভাবে বৃক্ষরোপণে গুরুত্বপূর্ণ ভূমিকা...

তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী, তুঙ্গে বিতর্ক

Image
​ রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:          ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনার আবহে এবার হাওড়ার আমতায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আমতা চৌরাস্তায় অবস্থিত প্রাক্তন বিধায়ক নির্মল মাঝির অফিস তথা তৃণমূল কার্যালয় থেকে কয়েকশো ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়।         ​স্থানীয় বিজেপি কর্মী ও বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ না করে ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল। তাদের দাবি, বিধায়ক থাকাকালীন নির্মল মাঝির আমলে এই ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণেই বহু মানুষ প্রাপ্য সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন।        ​ঘটনার খবর পেয়েই আমতা থানার পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী তালিকাভুক্ত করা হয়। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।     যদিও অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে কোনও আ...

হাওড়া - শ্রীরামপুরে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত

Image
মোল্লা জসিমউদ্দিন, হাওড়া:- শনিবার  সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি হাওড়া জেলা আদালত - শ্রীরামপুর মহকুমা আদালতে  বসেছিল জাতীয় লোক আদালত। এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সুভাষ কুমার করের নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়।হাওড়া আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাক  জানান – "এদিন জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলার বেশিরভাগ নিস্পত্তি ঘটেছে। এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি"।হাওড়া জেলা জাতীয় লোক আদালতের ১০ নং বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক সাধন কুমার মন্ডলের  নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ ছিল।এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘বেঞ্চ মেম্বার ‘ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের ‘নন এ্যাডভোকেট মিডিয়েটর’ ও ‘আইনি সংবাদদাতা’ মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে বন্ধন ব্যাঙ্কের এবং এসএমএফজি ফাইনান্সের ঋণখেলাপীদের  শুনানি চলে। এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিস্পত্তি ঘটে। এছাড়া ১১  নং বেঞ্চে  অবসরপ্রাপ্ত ...

আঁধারে কাটছে দিন, শ্যামপুরে মোমবাতির আলোই ভরসা খুদে পড়ুয়ার

Image
সুলেখা চক্রবর্তী, নিউজ হিন্দুস্থান -: ​       বিগত সরকারের ঘরের দুয়ারে বিদ্যুৎ ও পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি যে সব জায়গায় বাস্তবায়িত হয়নি, তার প্রমাণ মিলল শ্যামপুরের বানেশ্বরপুরে। তীব্র গরমেও সেখানে এক অদ্ভুত আঁধারে দিন কাটাচ্ছে পেশায় গাড়িচালক দীপঙ্কর বেরার পরিবার। ৩ বছর আগে নতুন ঘর করলেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। অথচ মাত্র এক কিলোমিটারের মধ্যেই রয়েছে ট্রান্সফরমার।      ​পথশ্রী প্রকল্পের অসমাপ্ত রাস্তা দিয়ে যাতায়াত করা এই পরিবারটিতে রয়েছে দুই শিশু। রাতে সাপ ও পোকামাকড়ের আতঙ্কের মাঝেই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতে হচ্ছে এক রত্তিকে। জানা গিয়েছে, বিদ্যুৎ সংযোগের জন্য আগে খুঁটি পোঁতা হলেও, নির্বাচনের ঠিক আগে প্রতিবেশীর আপত্তির অজুহাতে তা তুলে নিয়ে যাওয়া হয়। এই অমানবিক পরিস্থিতির জেরে চরম ভোগান্তিতে পরিবারটি। বিগত সরকারের উদাসীনতার পর, এবার নতুন সরকারের হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ মিলবে- এই আশাতেই দিন গুনছেন অসহায় বাসিন্দারা।

​বিধায়কের অনুপস্থিতিতেই সংবর্ধনা অনুষ্ঠান আমতায়

Image
রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:          ​আমতার কলাতলায় ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক চিরন বেরার অনুপস্থিতি নিয়ে চর্চা শুরু হয়েছে। মূলত নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানোনোর লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি, এই সমিতি ভবিষ্যতে স্থানীয় ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।       ​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে বিধায়ক এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি সমিতির সকল সদস্যকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি হরেন্দ্রনাথ ঘাঁটি, সহ-সভাপতি রাজু সাঁতরা, সম্পাদক তন্ময় বাকুলি ও সহ-সম্পাদক কৌশিক মণ্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ।        বিধায়কের অনুপস্থিতি সত্ত্বেও ব্যবসায়ীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

সরকারি বাস- সুবিধা থেকে বঞ্চিত আমতার মহিলারা

Image
​ রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:        রাজ্যে ক্ষমতায় আসার পর ১ জুন থেকে বিজেপি সরকার সরকারি বাসে মহিলাদের জন্য ‘বিনামূল্যে’ যাতায়াতের প্রকল্প চালু করেছে। রাজ্যজুড়ে এই সিদ্ধান্তে সাধারণ মহিলাদের মধ্যে খুশির হাওয়া বইলেও সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় এই সুবিধা থেকে বঞ্চিত থেকে গেলেন হাওড়ার আমতার মহিলারা।        ​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমতায় সরকারি বাস পরিষেবা গত দুই বছর ধরে বন্ধ। তৃণমূল জমানায় ২০২৪ সাল পর্যন্ত এখানে সিটিসি পরিবহন সংস্থার ডিপো থাকলেও, বর্তমানে তা তালাবন্ধ অবস্থায় পড়ে আছে।         স্থানীয়দের দাবি, সিটিসি বাসস্ট্যান্ড  থাকলেও সেখান থেকে আজ প্রায় দু বছর হয়ে গেলো নানান কারনে সিটিসি বাস চলাচল বন্ধ হয়ে যায়। আমতা থেকে ধর্মতলা রুটের সরকারি বাস পরিষেবা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে বেসরকারি চ্যাটার বাসের ওপর নির্ভরশীল মহিলাদের ধর্মতলা যেতে মাথাপিছু প্রায় ৪০ টাকা ভাড়া গুণতে হয়। সরকারি বাসের অভাবে এই অতিরিক্ত খরচ তাদের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন সরকারের কাছে আমতার মহিলাদের আর্জি, অবিলম্ব...

​হাওড়ায় আমুলের ডেইরি প্রকল্প, শিল্পায়নের নতুন দিগন্ত

Image
রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:        ​পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের নতুন অধ্যায় সূচনা করে হাওড়ার সালকিয়া ফুড পার্কে নিজস্ব ডেইরি প্রকল্প গড়তে চলেছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সমবায় সংস্থা ‘আমুল’। প্রায় ৬৫০ কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সংস্থা সূত্রে খবর, প্রস্তাবিত এই কারখানা থেকে প্রতিদিন ১০ লক্ষ কেজি দই, লস্যি ও শরবতসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদিত হবে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম দই প্রস্তুতকারক কেন্দ্র হিসেবে গণ্য হবে।        ​দুই পর্যায়ে সম্পন্ন হতে চলা এই প্রকল্পের নির্মাণকাজের দায়িত্বে রয়েছে গুজরাটের একটি বিশেষজ্ঞ সংস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গে আমুলের দৈনিক বিক্রির পরিমাণ প্রায় ১০ লক্ষ লিটার, নতুন এই ইউনিট চালু হলে উৎপাদন ও সরবরাহ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি এই প্রকল্প স্থানীয় দুগ্ধচাষিদের জন্য নতুন বাজার ও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।       ​উল্লেখ্য, ২০২৫ সালে রাজ্য সরকারের সঙ্গে আমুলের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। বর্তমান সরকারের শিল্পবান্ধব নীতিতে এই প্রকল্পের গতি আ...

হাওড়ায় কুখ্যাত আকাশ সিংকে নিয়ে ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ পুলিশের

Image
 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:                রাজ্যে অপরাধ দমনে নজিরবিহীন ও আক্রমণাত্মক অবস্থানে পুলিশ প্রশাসন। উত্তর হাওড়ার ত্রাস হিসেবে পরিচিত দুষ্কৃতী আকাশ সিংকে অন্তর্বাস পরিহিত অবস্থায় দিনের আলোয় রাস্তায় হাঁটালো পুলিশ। সমাজবিরোধীদের মনে ভয় ধরানো এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।       পাশাপাশি, অপরাধী আকাশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে বড় পদক্ষেপ নিল হাওড়া পুলিশ। পুরনো অপরাধের রহস্য ভেদ করতে এবং ঘটনার খুঁটিনাটি জানতে মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার তদন্তকারীরা আকাশকে সাথে নিয়ে বিভিন্ন ঘটনাস্থল বা ‘ক্রাইম সিন’ পরিদর্শনে যান।      ​পুলিশ সূত্রে খবর, অপরাধ সংগঠনের সময় আকাশ ঠিক কী ছক কষেছিল এবং এই কাজে কাদের মদত ছিল, ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’-এর মাধ্যমে তা খতিয়ে দেখাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। সোমবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে অপরাধীকে নিয়ে ঘটনার কেন্দ্রবিন্দুগুলোতে পৌঁছান তদন্তকারীরা। ঘটনাস্থলে আকাশকে হাজির করে প্রতিটি ঘটনা...

সমাজসেবায় শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার: এক ঐতিহাসিক যাত্রা

Image
রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:         হাওড়ার আমতার তাজপুর অঞ্চলের মানুষের সেবায় সমাজসেবী প্রসাদ চক্রবর্তীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার’। এই প্রতিষ্ঠানের ইতিহাস জড়িয়ে আছে স্থানীয় মানুষের লড়াই এবং সমাজকল্যাণের সাথে।        ভারত স্বাধীন হওয়ার প্রাক্কালে বন্যাপ্রবণ তাজপুর অঞ্চলের অসহায় মানুষকে উদ্ধার ও সেবা প্রদানের উদ্দেশ্যে ১৯৪২ সালে প্রথম তৈরি হয়েছিল ‘আত্ম দান শিবির’, যা ‘বন্যা ত্রাণ শিবির’ নামেও পরিচিত ছিল। ১৯৫৯ সালের ভয়াবহ বন্যার সময় তৎকালীন জননেতা দীনদয়াল উপাধ্যায় এখানে পরিদর্শনে আসেন। তাঁর সফরকে স্মরণীয় করে রাখতে পরবর্তীকালে এর নামকরণ করা হয় ‘ঊনষাট স্মৃতি বন্যা ত্রাণ শিবির’।       ​ঐতিহাসিক প্রেক্ষাপটে এই অঞ্চলের গুরুত্ব অপরিসীম। ১৯৪২ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের জনক ডাঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উন্নয়নের বার্তা নিয়ে প্রথমবার তাজপুরের মাটিতে পা রাখেন। পরবর্তীকালে দীনদয়াল উপাধ্যায়ও দু'বার এখানে আসেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজও শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ কালচার তাজপুরের উন্নয়নের প্রতীক...

প্লাইউড প্রস্তুতকারক সংস্থা ‘টেসা’র বিশেষ আলোচনা ও সচেতনতা শিবির

Image
রিমা ঘোষ,  নিউজ হিন্দুস্থান -:         হাওড়ার আমতার অনন্যা হলে অনুষ্ঠিত হলো  খ্যাতনামা প্লাইউড প্রস্তুতকারক সংস্থা ‘টেসা’-র একটি বিশেষ আলোচনা ও প্রদর্শনী সভা। উক্ত অনুষ্ঠানে সংস্থার জনপ্রিয় পণ্য—টেসা বাইলো, টেসা মইস মাস্টার পার্টিক্যাল বোর্ড এবং টেসা সালাম-সহ বিভিন্ন ধরনের উন্নতমানের প্লাইউড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​কোন প্লাইউডের কী কাজ এবং কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার করা সুবিধাজনক, তা উপস্থিত সকলের সামনে ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে চমৎকারভাবে বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার স্বরূপ ব্যানার্জী এবং টেরিটোরি ইনচার্জ পীযূষ চক্রবর্তী।       ​সিনিয়র ম্যানেজার স্বরূপ ব্যানার্জী জানান, "অসংখ্য মানুষ দীর্ঘদিন ধরে আমাদের পণ্য ব্যবহার করছেন। সম্প্রতি বাজারে কিছু নতুন প্রোডাক্ট আনা হয়েছে, যা সাধারণ মানুষকে অবগত করতেই সোমবারের এই বিশেষ কর্মসূচি।" তিনি আরও জানান, তাদের সংস্থা সম্পূর্ণ নিয়ম মেনে গুণগত পণ্য বিক্রি করে। একই সাথে, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা কা...

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে হাওড়ায় চালু হচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র

Image
রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:          রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তীকে সাক্ষী রেখে এক মানবিক ও ব্যতিক্রমী পথচলা শুরু করল সমাজসেবী সংগঠন "হাওড়া দীপশিখা ওয়েলফেয়ার সোসাইটি"। সংগঠনের সভাপতি স্বপন নাথ, সম্পাদক বিনীত চক্রবর্তী ও কোষাধ্যক্ষ প্রণব চক্রবর্তীর দীর্ঘদিনের প্রচেষ্টায় এবার প্রত্যন্ত এলাকায় চিকিৎসার আলো পৌঁছাতে অনুমোদন পেল "মোবাইল মেডিকেল ইউনিট"। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে এই বিশেষ প্রকল্পের ছাড়পত্র মিলেছে।             ​সম্প্রতি আমতার "মঙ্গলদ্বীপ ভবন" অডিটোরিয়ামে প্রায় ৭০ জন বিশিষ্ট গুণীজনের উপস্থিতিতে প্রকল্পটির প্রাক-প্রকাশ অনুষ্ঠান সার্থকভাবে সম্পন্ন হয়। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ​প্রকল্পের চিফ অ্যাকাউন্ট্যান্ট সুমিত বসু ও অ্যাডভোকেট কৌস্তভ ভট্টাচার্য, ​বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ মণি, মলয় চক্রবর্তী ও সুদীপ্ত সমদ্দার, ​শিক্ষাবিদ অধ্যাপক ড. নিখিলেশ মেটিয়া, সদানন্দ গঙ্গোপাধ্যায়, সোমনাথ চৌধুরী, সোমনাথ মজুমদার ও জয়িতা চক্রবর্তী, ​ডা. সৌরভ সাঁতরা এবং ডা. এস. কে. মামুদ।     ​সাংস্কৃতিক আব...

গণতন্ত্রের মহোৎসবে সামিল হাওড়া জেলার আমতা

Image
 রিমা ঘোষ, আমতা, হাওড়া -:           দ্বিতীয় দফা ভোটে তাপমাত্রা ছিলো অনুকূল। মেঘলা আবহাওয়ার মধ্যেই গণতন্ত্রের মহোৎসবে সামিল হলেন হাওড়া জেলার আমতার বাসিন্দারা এবং রেকর্ড হারে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিলেন। জেলা প্রশাসন সূত্রে খবর, এবারের নির্বাচনে জেলায় মোট ভোটদানের হার দাঁড়িয়েছে প্রায় ৯০.৯৩ শতাংশ, যা পূর্বের অনেক রেকর্ডকে ম্লান করে দিয়েছে।          ​ভোটের দিন সকাল থেকেই জেলার বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন। হাওড়া গ্রামীণের আমতা থেকে শুরু করে উলূবেড়িয়া - সর্বত্রই ধরা পড়েছে একই ছবি। বিশেষ করে নতুন ভোটার এবং মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।বিকেলের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতেই বুথগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।  জেলার সবকটি বিধানসভা কেন্দ্র এবার নজর কেড়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে প্রক্রিয়া।           হাওড়া গ্রামীণের ভোট দেওয়ার মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। নির্বাচনে হাওড়া গ্রামীণ মানুষের এই বিপুল সংখ্যায় অংশগ্রহণ সচেতন নাগরিকত্বেরই পরিচয় ...

বালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ ধরনা

Image
কৌশিক ঘোষ,হাওড়া:-  হাওড়ার বালী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে রাতেই তৃণমূল কংগ্রেসের  বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীকে আটক করা হয়।কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা যৌথ অভিযানে বালী সতীশ চক্রবর্তী লেন,বালী পুরাতন পোস্ট অফিস সহ আরো নানান এলাকা থেকে তাদেরকে আটক করে।রাতেই এই খবর পেয়ে ঘটনাস্থলে  ছুটে যান বালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র।পুলিশ আধিকারিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বচসা ও চলে।পরে রাতে বেলুড় থানার সামনে অবস্থান ধরনা বিক্ষোভ  করেন বালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈশাশ মিশ্র সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। পুলিশের এই হঠাৎ গ্রেফতারের ঘটনায় সকলেই হতচকিত হয়ে পড়েন।

'দেব' ম্যাজিক : বিমল দাসের সমর্থনে জনজোয়ার আমতায়

Image
​রিমা ঘোষ, আমতা, হাওড়া :            ভোট ময়দানে গ্ল্যামার আর রাজনীতির মিশেলে প্রচারের শেষ লগ্নে ঝড় তুললেন তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ দেব। সোমবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমল কুমার দাসের সমর্থনে আমতা স্পোর্টিং মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। চড়া রোদ উপেক্ষা করে পর্দার নায়ককে একঝলক দেখতে কয়েক হাজার মানুষের ভিড়ে এদিন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা কর্মীদের।         জনতাকে উদ্দেশ্য করে দেব বলেন, "মমতা ব্যানার্জ্জীর সংগ্রাম ও উন্নয়নের নিরিখেই এবার ভোট হবে।" তার বক্তব্যে উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথী সহ নানান জনমুখী প্রকল্পের খতিয়ান। একইসঙ্গে ভোটার তালিকা নিয়ে 'চক্রান্তের' বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর আইনি লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি তৃণমূলকে জয়ী করার আহ্বান জানান।         জনসভায় উপস্থিত হয়ে প্রবীণ তৃণমূল নেতা অরূপ রায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, "বাংলার উন্নয়ন স্তব্ধ করতেই বিরোধীরা ষড়যন্ত্র করছে, যার যোগ্য জবা...

হাওড়ার রাজপথে আজ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Image
   কৌশিক ঘোষ,হাওড়া:-  হাওড়ার শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: রানা চ্যাটার্জীর সমর্থনে আজ হাওড়ার শঙ্কর মঠ থেকে ক্যারি রোড পর্যন্ত এক পদযাত্রায় সামিল ছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জী, মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরুপ রায়, উওর হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম চৌধুরি, বালির তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্র, হাওড়া দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরি,গায়িকা ইমন চক্রবর্ত্তী।মিছিল যত এগিয়েছে মানুষের জনজোয়ার ততই উপচে পড়েছে।

হাওড়ার শিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: রানা চ্যাটার্জীর নির্বাচনী ইস্তাহার প্রকাশ

Image
 কৌশিক ঘোষ,হাওড়া:- হাওড়া সদর লোকসভার অর্ন্তভুক্ত ১৭২ নং শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: রানা চ্যাটার্জী ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিবপুরবাসীর জন্য নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলেন।  উল্লেখ্য ডাঃ রানা চ্যাটার্জী এর আগে বালী বিধানসভার বিধায়ক ছিলেন এবারে তিনি শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী।শিবপুর বাসীর জন্য তৃণমূলের  প্রতিঞ্জাতে তিনি কদমতলা বাজারের মান উন্নয়ন, রামরাজাতলাও সুকান্ত কলোনীর বাসিন্দাদের যাতাযাতের সুবিদ্ধার্তে রেলওয়ে আন্ডারপাশ নির্মাণ, ৪৭- ৫০ নং ওয়ার্ডে পাইপলাইন বসানো,১ লক্ষ্য মানুষের কাছে পরিস্রুত পানীয় জল পৌচ্ছানো,নতুন ফায়ার স্টেশন ও নতুন রেশনিং অফিস নির্মাণ, ছানি মুক্ত শিবপুর গঠন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলোর পরিকাঠামো গত মান উন্নয়ণ, জল জমা সমস্যার সমাধান,ভূগর্ভস্থ, ওভারহেড জলাধার নির্মাণ, বুস্টিং স্টেশন নির্মাণ, বেলগাছিয়া কুঞ্জপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্টেট জেনারেল হাসপাতালে  উন্নীত করণ সহ নানা উন্নয়ন কর্মসূচির কথা ঘোষনা করেছেন ।