আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আর পি এফের উদ্যোগে ট্যাবলো উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আসানসোল রেল ডিভিশনের আর পি এফের উদ্যোগে একটি ডিসপ্লে ভ্যান অর্থাৎ ট্যাবলো উদ্বোধন হল। বুধবার এই ডিসপ্লে ভ্যান অর্থাৎ ট্যাবলো উদ্বোধন করা হয়েছে। বিশেষত পুরো ভারতবর্ষের মধ্যে আর পি এফ যেসকল ভালো কাজ করেছে সেই কাজ গুলি ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ডিসপ্লে উদ্বোধন এবং চারা গাছ রোপণের পাশাপাশি একটি বাইক মিছিল বের করা হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা হেড কনস্টেবল রত্না ঝা, সাব ইন্সপেক্টর ডি পান্ডে, কনস্টেবল জি মিশ্র, কনস্টেবল সুশীল কুমার, কনস্টেবল অনিল কুমার সহ প্রমুখরা। আর পি এফ আধিকারিক বলেন আজাদি কা অমৃত মহোৎসব পালন করা হয় ভারত সরকারের নির্দেশ অনুযায়ী ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে । মূলত আজকে গোটা ভারতবর্ষে আর পি এফ অনেক ভালো কাজ করেছে কারোর জীবন বাঁচানো, সচেতনা মূলক কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে সচেতন করা। এরকম বহু ভাল কাজ সেগুলোই আজ এখানে প্রদর্শন করা হয়।