বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে NSS এর ৭ দিনের স্পেশাল ক্যাম্পের আয়োজন
নিজস্ব সংবাদ দাতা, বাসন্তীরহাট:- দিনহাটা মহকুমার বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে এন এস এস ইউনিট ৭ দিনের স্পেশাল ক্যম্পের শুভ সূচনা হয়েছে গত ১৯ মার্চ। অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রাক্তন প্রোগ্রাম অফিসার মোফাজ্জল হোসেন এবং বর্তমান প্রোগ্রাম অফিসার সম্রাট দাস। প্রদীপ প্রজ্জ্বলন এবং এন এস এস ভলান্টিয়ার বৃষ্টি সরকারের রবীন্দ্র নৃত্যের মধ্যদিয়ে এই স্পেশাল ক্যাম্পের শুভ সূচনা হয় সকাল ১১ টায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব জানান, করোনা কালে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের কাজ প্রায় বন্ধের মুখে চলে গেলেও পুনরায় আবার জাতীয় সেবা প্রকল্প ইউনিট ঘুরে দাঁড়িয়েছে। বছরভর বিভিন্ন কর্মসূচী শেষে আজ ৭ দিনের যে স্পেশাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে তা সুন্দর ভাবে সম্পন্ন হোক এই আশা ব্যক্ত করেন তিনি। প্রাক্তন প্রোগ্রাম অফিসার তার বক্তব্যে জাতীয় সেবা প্রকল্প ইউনিটের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে জানান, সাথে কি ভাবে সমাজের সাথে মিশে গিয়ে নিস্বার্থ ভাবে সামাজিক হয়ে অঠা যায় তা ব্যাখা কর...