Posts

Showing posts with the label মুর্শিদাবাদ পুরসভা নির্বাচন

ঃকান্দি পৌরসভা জয়ী প্রার্থীঃ

Image
ঃকান্দি পৌরসভা জয়ী প্রার্থীঃ  রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- ওয়ার্ড-১ ঃ দেবাশীষ চ্যাটার্জি (১৬২৬) জয়ী তৃণমূল  ওয়ার্ড-২ ঃ জয়দেব ঘটক (941) তৃণমূল  ওয়ার্ড-৩ ঃ আনন্দ বারীক (১০৯৯) তৃণমূল  ওয়ার্ড-৪ ঃ সুপর্ণা দত্ত (১১৪২) তৃণমূল ওয়ার্ড-৫ ঃ  দীপঙ্কর মজুমদার (১৬২) তৃণমূল  ওয়ার্ড-৬ ঃ তপন ঘোষ (১৬৬) তৃণমূল  ওয়ার্ড-৭ ঃকুমকুম চক্রবর্তী (৭৩৯) তৃণমূল  ওয়ার্ড-৮ ঃ গৌরী সিনহা বিশ্বাস (১১৪৬) তৃণমূল।  ওয়ার্ড-৯ ঃ গুরুপ্রসাদ মুখার্জি (৬৬) নির্দল।  ওয়ার্ড-১০ ঃ মামপি বারিক কৈবত্য(৬০৪) তৃণমূল  ওয়ার্ড-১১ ঃ সুবীর হাজরা (৮৮৪) তৃণমূল।  ওয়ার্ড-১২ ঃ তাপস মিশ্র (৪৩১) তৃণমূল।  ওয়ার্ড-১৩ ঃ রাসমত সেখ(৫৭৬) তৃণমূল।  ওয়ার্ড-১৪ ঃঋতুপর্ণা দাস (১৭৯) নির্দল।  ওয়ার্ড-১৫ ঃসহেলী দাস মিশ্র (১০২২) তৃণমূল।  ওয়ার্ড-১৬ ঃসন্দীপ বড়াল (৮০৯)তৃণমূল  ওয়ার্ড-১৭ ঃ দেবল দাস (১২৭৬) তৃণমূল  ওয়ার্ড-১৮ ঃ কাননবালা ঘোষ(১১৬০) তৃণমূল

কান্দি শহরের দিকে দিকে চলছে তৃণমূল কংগ্রেসের জয়ের উৎসব

Image
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- কান্দি পৌরসভার 18 ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ড ছড়া 16 টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে। কান্দি শহরের বিভিন্ন এলাকায় সবুজ আবিরে আবির খেলছেন তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি কান্দি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কোথাও ডিজে বক্স বাজিয়ে কোথাও আবার তাশা বাজিয়ে আনন্দে মাতোয়ারা হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কান্দি পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 16 টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ায় এবার কান্দি পৌরসভা দখল তৃণমূলের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। কান্দি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী গুরুপ্রসাদ মুখার্জী ও 14 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ঋতুপর্ণা দাস ছাড়া কান্দি পৌরসভার 18 টি ওয়ার্ডের মধ্যে 16 টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবার পর বুধবার তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মাতোয়ারা কান্দির সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

ফের উত্তেজনা কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে

Image
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ১৮৭ ও ১৮৮ নম্বর বুথে বহিরাগত ভোটার এসে ভোট দিতে গেলে বাধা দেওয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষের অনুগামীদের সাথে নির্দল প্রার্থী গৌতম রায়ের অনুগামীদের হাতাহাতি। ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ পৌঁছালে এলাকার মহিলারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সাগর রাণার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটলাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বহিরাগত কে কেন্দ্র করে উত্তেজনা

Image
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের ছাতিনাকান্দি মঠতলা এলাকায় বহিরাগত সন্দেহে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষের বিরুদ্ধে। কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌতম রায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে ঘিরে সন্দেহবশত বহিরাগত ভেবে এই মারধর বলে জানিয়েছে। কান্দি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌতম রায় এই ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন ঘোষ কে দায়ী করেন অন্যদিকে কান্দি পৌরসভার শপ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পার্থী তপন ঘোষ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান তিনি কারোর গায়ে হাত দেননি বরং তিনি যখনোই বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন তখন তার উপর নির্দল প্রার্থী গৌতম রায়ের সমর্থকরা চড়াও হন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কান্দি থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার জেরে চাপা উত্তেজনা ছাতিনাকান্দি মঠতলা এলাকায়।

শান্তিপূর্ণ ভাবে শুরু হলো কান্দির পৌর নির্বাচন

Image
রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- দীর্ঘ প্রতীক্ষার অবসান নির্ধারিত সময় সূচি মেনে কান্দিতে শুরু হলো পৌর নির্বাচন। কান্দি পৌরসভার 18 টি ওয়ার্ডের 53 টি বুথে রবিবার সকাল থেকে নির্ধারিত সূচি মেনে শান্তিপূর্ন ভাবে পৌর নির্বাচন শুরু হলো। এখন দেখার বিষয় শান্তিপূর্ন ভাবে কি এই পৌর নির্বাচন শেষ হয় না কি কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটবে কান্দির বুকে।