চিটফাণ্ড দুর্নীতি মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির পুনরায় জেল হেফাজতের নির্দেশ
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- চিটফাণ্ড দুর্নীতি মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির পুনরায় জেল হেফাজতের নির্দেশ। হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু শাহানি কে গত ২ রা সেপ্টেম্বর সানমার্ক কেসে গ্রেপ্তার করে সিবিআই। ৩ রা সেপ্টেম্বর দুপুরে তাঁকে আসানসোলের জেলা আদালতের সিজিএম তরুণকান্তি মণ্ডলের এজলাসে পেশ করা হয়েছিল।বিচারক তাঁর জামিন নাকচ করে ৫ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছিলেন। ৮ সেপ্টেম্বর রাজুকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।ওইদিন ও জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছিলেন আদালত। বৃহস্পতিবার ফের আদালতে তোলা হলে সিজিএম আদালতে বিচারক শেষ পর্যন্ত রাজু সাহানির জামিন নাকচ করে ২৩ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৫ অক্টোবর এই মামলায় পরবর্তী শুনানি হবে বলে সিজিএম নির্দেশ দিয়েছেন।এদিন রাজু সাহানির তিন আইনজীবী প্রদীপ কর, সৌমেন চট্টোপাধ্যায় ও আশীষ মুখোপাধ্যায় তার জামিনের জন্য জোর সওয়াল করেন। সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে তারা প্রশ্ন তোলেন। পাশাপাশি তারা সামনে মহালয়া ও দূর্গাপুজো থাকার প্রসঙ্গ তুলে যেকোন শর্...