সারদা চিটফান্ড মামলায় আসানসোল আদালতে হাজিরা সুদীপ্ত সেনের


নিজস্ব প্রতিনিধি: আসানসোল:-

সারদা চিটফান্ডে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন সহ আসানসোলের ৫ টি থানায় অভিযোগের ভিত্তিতে ৫টি মামলা হয়েছিলো। সেই ৫ টি মামলায় সোমবার আসানসোল আদালতে হাজিরা দিলেন জেলে থাকা সুদীপ্ত সেন। এদিন সেই পাঁচটি মামলা বেলবন্ড জমা নিলেন সুদীপ্ত সেন। তার মধ্যে চিত্তরঞ্জন থানার একটি মামলায় স্পেশাল সরকারি আইনজীবী বা পিপি হিসাবে ছিলেন তাপস উকিল।
জানা গেছে, ২০১৩ সালের ২৩ ডিসেম্বর আসানসোল আদালতে চলা এই মামলাগুলিতে সুদীপ্ত সেনের জামিন হয়েছিল । কিন্তু তিনি সেই সময় বেলবন্ড জমা দিতে পারেননি।

সোমবার আসানসোলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম মনোজ কুমার প্রসাদের এজলাসে সুদীপ্ত নিজে সওয়াল করেন। তিনি বিচারককে বলেন, আমার আর্থিক অবস্থা ঠিক নেই। তাই আমাকে পিআর বন্ড দেওয়া হোক। এরপর বিচারক সুদীপ্ত সেনের আবেদন মতো ডিএলএস বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস থেকে আইনজীবী এনামুল হককে নিয়োগ করেন। তিনি সুদীপ্ত সেনের হয়ে বেল বন্ডের আবেদন করেন ।
এদিন সুদীপ্ত সেন এজলাসে বলেন, আমার নামে মোট ২৮৫ টি মামলায় হয়েছিলো। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে বলেছিলো সব মামলা যেন এক জায়গায় নিয়ে যাওয়া হোক। সেই নির্দেশ মতো ১৩০ টি মামলা এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আসানসোলের এই পাঁচটি মামলাকেও সেখানে পাঠানো হোক। এরপর বিচারক বলেন, সুপ্রিম কোর্টের সেই রায় দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এদিন সরকারি আইনজীবী তাপস উকিল বলেন সুদীপ্ত সেনের পাঁচটি স্পেশাল মামলা ছিল। আজ কোর্টে হাজির করা হয়েছিল। ২০১৩ সালে সুদীপ্ত সেনকে কোট বেল দেয়। যেহেতু উনি বেল বর্ন সাবমিট করতে পারেনি এই পাঁচটি কাছে উনি জেল থেকে বের হতে পারেনি। এদিন সুদীপ্ত সেনকে কোর্টে আনা হয়েছিল উনি নিজে কোর্টে আবেদন করে আমার আর্থিক অবস্থা খারাপ আমাকে পেয়ার রিলিজ করা হোক কোট সেটা শুনে কোর্ট বলে পেয়ার বোন অ্যাপ্লাই করলে সেটা রিলিজ করে দেব। আজ উনাকে রিলিজ করবে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়