Posts

Showing posts with the label কলকাতা (ভারত সরকার)

বাঁধ পুনর্বাসন: নীতি এবং প্রযুক্তির সাহায্যে পরিকাঠামোর মজবুতিকরণ

Image
প্রেস ইনফরমেশন ব্যুরো ভারত সরকার ************** Explainer ID: 158621  ১৫ মে, ২০২৬ বিশ্বব্যাপী বৃহৎ বাঁধের সংখ্যার নিরিখে ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে বর্তমানে ৬,৬২৮টি নির্দিষ্ট বাঁধ রয়েছে। ২৬%-এরও বেশি বাঁধ ৫০ বছরেরও বেশি পুরানো, যার কারণে এগুলির পদ্ধতিগত পুনর্বাসন এবং নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজন হয়ে পড়েছে। বাঁধের নিরাপত্তা ও পরিচালনগত কর্মক্ষমতা উন্নত করতে পর্যায়ক্রমে 'ড্যাম রিহ্যাবিলিটেশন অ্যান্ড ইম্প্রুভমেন্ট প্রজেক্ট' (DRIP) বাস্তবায়ন করা হচ্ছে। বাঁধের ব্যর্থতা-সম্পর্কিত দুর্যোগ প্রতিরোধের জন্য নির্দিষ্ট বাঁধের নজরদারি, পরিদর্শন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে 'ড্যাম সেফটি অ্যাক্ট, ২০২১'। এটি বাঁধগুলির নিরাপদ কার্যকারিতা নিশ্চিত করতে এবং এর সাথে সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক বিষয়গুলির জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামোও প্রদান করে। ইন্সট্রুমেন্টেশন এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম (আগাম সতর্কবার্তা ব্যবস্থা)-এর পাশাপাশি 'DHARMA'-র মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি রিয়েল-টাইম পর্যবেক্ষণ এবং তথ্য-ভিত্তিক বাঁধ নিরাপত্তা ব্যবস্থাপনাকে শক্তিশালী করছে। ...