Posts

Showing posts with the label জেলা

আসানসোল রূপ তাপস মাউন্টেনারিং ক্লাব এর পক্ষ থেকে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে প্লাস্টিক এবং থার্মোকল থালা ক্লিনিং করার আয়োজন

Image
নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়া:- আসানসোল রূপ তাপস মাউন্টেনারিং ক্লাব এর পক্ষ থেকে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়ে প্লাস্টিক এবং থার্মোকল থালা ক্লিনিং করার আয়োজন করা হয়। এই প্রোগ্রামে সহ-সম্পাদক সুধাময় হাজরা জানান যে বিগত ৩০ বছর যাবত আমরা এই জয়চন্ডী পাহাড় আসছি। এবং প্রতি বছরই আমরা এই  সাফাই অভিযান করে থাকি। বিশেষ করে এই পাহাড়ের যে সৌন্দর্য গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে প্লাস্টিক পলিউশন। এই প্লাস্টিকের জন্য এখানে প্রচুর পলিউশন হচ্ছে তার জন্য আমরা এই প্লাস্টিক বর্জন এবং যে সমস্ত প্লাস্টিক পরে আছে। এক  জায়গায় একত্রিত করার ব্যবস্থা করছি। আজ আমাদের এই ক্লাবের পক্ষ থেকে প্রায় ৬০ জন সদস্য আমরা এসেছি এবং সারাদিন ধরে আমরা এই প্লাস্টিক সাফাই অভিযান করবো এবং পাহাড়ের উপর থেকে প্লাস্টিক গুলোকে নামিয়ে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য পাহাড় কে আমরা আবার সেই পুরনো দেখতে চাই সবুজ গাছ পালা ভরা দেখতে চাই।

সাংবাদিকদের সংবিধান প্রদত্ত অধিকারের পক্ষে সওয়াল প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সির

Image
 মোল্লা জসিমউদ্দিন, বর্ধমান:- রবিবার বর্ধমান শহরে টাউনহল ঘরে একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'।  এই কর্মশালার মিডিয়া পার্টনার হিসাবে ছিল কুড়ির বেশি সংবাদমাধ্যম। রবিবার সকাল এগারোটা সময় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন উদ্বোধক তথা কলকাতা হাইকোর্টের  প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি সাহেব। প্রধান অতিথি হিসাবে ছিলেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের পদাধিকারী তথা কলকাতা হাইকোর্টের এজিপি আনসার মন্ডল। বিশিষ্ট অতিথিদের মধ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, দৈনিক স্টেটসম্যান কাগজের সম্পাদক শেখর সেনগুপ্ত, আইজেএর সম্পাদক দেবাশিস দাস, মেমারি বিধায়ক তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য, জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি, বর্ধমান পুরসভার উপ পুরপ্রশাসক আইনুল হক, বিশিষ্ট শিক্ষাবিদ ওয়ায়েজুল হক প্রমুখ। নিবেদিতা সাহা এবং সমর্পিতা সাহার উদ্বোধনী সঙ্গীত সবার মন কাড়ে।এরপর উদ্বোধক তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ...