Posts

Showing posts with the label পশ্চিম বঙ্গ

তৃণমূলের প্রার্থী তালিকা, চলছে জল্পনা

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, নিউজ হিন্দুস্থান-:          শাসকদলের মধ্যে প্রার্থী তালিকা থেকে বিগত বিধায়কদের মধ্যে কার কার নাম বাদ যেতে পারে সেটা নিয়ে সব মহলেই চলছে জোর জল্পনা। পাশাপাশি নানান সমীরণ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে চলছে আলোচনা। তবে   'রিপোর্ট কার্ড’ মডেল অনুসরণ করে এবারের টিকিট বণ্টন হতে চলেছে সেই ব্যাপারে মোটামুটি  ইঙ্গিত মিলছে। গত পাঁচ বছরে কোন বিধায়ক এলাকায় কতটা সক্রিয় ছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন কি না, সংগঠন কতটা মজবুত করেছেন- সব খতিয়ে দেখা হচ্ছে বলেই দাবি।        সূত্রের খবর জনবিচ্ছিন্নতা, দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব সহ নানান অভিযোগ রয়েছে এরকম প্রায় ৪০-৪২ জন বর্তমান বিধায়কের টিকিট পাওয়া এবার অনিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক প্রভাবশালী নেতা বলেন, "এবার কাজই হবে টিকিট পাওয়ার একমাত্র মাপকাঠি। চমক থাকবেই।"       সবচেয়ে বড় জল্পনা হেভিওয়েট মন্ত্রীদের কেন্দ্র পরিবর্তন ঘিরে। জানা যাচ্ছে উত্তর ২৪  পরগনা সহ একাধিক জেলার প্রবীণ নেতাদের শহর সংলগ্ন নিরাপদ আসনে নিয়ে আসার ভাবনা চলছে। তাদ...

কালীপুজোয় মেতে উঠতে চলেছে আপামর বাঙালি

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:-          মাঝে মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই বাঙালি সমাজ মেতে উঠতে চলেছে কালী পুজোয়। পুরাণ অনুযায়ী পুরাকালে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্য বিশ্বজুড়ে ত্রাসের সৃষ্টি করেছিল। তাদের কাছে দেবতারাও পরাস্ত হয় ও দেবলোক ত্যাগ করতে বাধ্য হয়। দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যাশক্তি মা পার্বতীর তপস্যা করতে থাকেন। দেবী সন্তুষ্ট হয়ে তার কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর থেকে অন্য এক দেবীর সৃষ্টি হয় যা ভক্তদের কাছে 'কৌশিকী' নামে পরিচিত। কালীপুজোর সেই শুরু।       আগে তাম্রপটে মায়ের মূর্তি এঁকে কালীপুজো করা হতো। জানা যায় সপ্তদশ শতকে নবদ্বীপের তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম কালীমূর্তি তৈরি করে বাংলায় কালী পুজোর প্রচলন করেন। অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার কৃষ্ণচন্দ্র মহারাজের সৌজন্যে এই পুজো জনপ্রিয় হয়ে ওঠে। পরে তার পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার কয়েকজন ধনী জমিদারের হাত ধরে কালীপুজো আরও জনপ্রিয়তা লাভ কর। রামকৃষ্ণ পরমহংসদেব, রামপ্রসাদ, বামাক্ষ্যাপা প্রমুখ সাধকদের সৌজন্যে বাঙালির ঘরে ঘরে কালীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।    ...

পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে রেল সংযোগ

Image
প্রেস ইনফরমেশন ব্যুরো ভারত সরকার ***** কলকাতা, ২৫ জুলাই, ২০২৫ আজ রাজ্যসভার এক প্রশ্নের লিখিত জরাবে রেল, তথ্য ও সম্প্রচার এবং আইটি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নিউ ময়নাগুড়ি-মাদারিহাট-হাসিমারা লাইনের গেজ পরিবর্তনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এটি নিউ জলপাইগুড়ি–শিলিগুড়ি–নিউ বঙ্গাইগাঁও গেজ পরিবর্তন প্রকল্পের একটি অংশ। মন্ত্রী জানান, রেল প্রকল্পগুলি রাজ্য বা জেলাভিত্তিক হয় না, জোনাল রেলওয়ের আওতায় এগুলির জরিপ, অনুমোদন ও বাস্তবায়ন হয়। অনেক প্রকল্পের বিস্তার একাধিক রাজ্য বা জেলার সীমানা ছাড়িয়ে যেতে পারে। আর্থিক লাভজনকতা, ভবিষ্যৎ যাত্রী ও পণ্য পরিবহনের সম্ভাবনা, শেষ প্রান্তে সংযোগ স্থাপন, বিকল্প রুট, ভিড় কমাতে রেললাইন বৃদ্ধি, রাজ্য সরকার, সংসদ সদস্য ও অন্যান্য জন প্রতিনিধিদের দাবি, রেলের নিজস্ব চাহিদা ও সামাজিক-অর্থনৈতিক গুরুত্ব, এই সমস্ত কিছুর উপর প্রকল্পের অনুমোদন নির্ভর করে। আগের প্রকল্পগুলি এখন কোন পর্যায় আছে, কি পরিমান অর্থ উপলব্ধ, ইত্যাদি বিষয়ের উপর প্রকল্পের অগ্রগতি নির্ভর করে। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নের কাজ পূর্ব রেলওয়ে, দক্ষিণ ...

বজ্রপাত - সতর্কতা জারি করল রাজ্যের বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী: নিউজ হিন্দুস্থান:-       বজ্রপাত হলো একটি প্রাকৃতিক ঘটনা। মূলত মে ও জুন মাসে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। উষ্ণ এবং শীতল বায়ু মিলিত হলে বায়ুস্তর অস্থির হয়ে ওঠে এবং বজ্রগর্ভ মেঘ সৃষ্টি করে। ফলে এই সময় বজ্রপাতের ঘটনা বেশি ঘটে। দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকায় দিনের বেলায় বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতের প্রবণতা বেশি থাকে।এরফলে প্রতি বছর বহু মানুষের জীবনহানি ও সম্পত্তির ক্ষতি হয়।           আবহাওয়াবিদদের মতে, জলীয় বাষ্পপূর্ণ   উষ্ণ বাতাস উপরে উঠে মেঘের সৃষ্টি করে। এই মেঘের মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। জলকণাগুলির পারস্পরিক ঘর্ষণ ও সংঘর্ষের ফলে তড়িতের সৃষ্টি হয়। মেঘের উপরের অংশে থাকে ধনাত্মক তড়িৎ  এবং নীচের অংশে থাকে ঋণাত্মক তড়িৎ। যখন এই তড়িতের পরিমাণ অনেক বেড়ে যায় তখন  বজ্রপাতের সৃষ্টি হয় এবং মেঘ ও পৃথিবীর মধ্যে দিয়ে তীব্র গতিতে প্রবাহিত হয় এবং আলো ও শব্দের মাধ্যমে প্রকাশিত হয়। এই সময় বাতাসের তাপমাত্রা ১০০০০ থেকে ৩০০০০ ডিগ্রি সেণ্টিগ্রেড   ...

'আমাদের পাড়া আমাদের সমাধান' - আশা ও আশঙ্কা

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী: নিউজ হিন্দুস্থান:-         রাজ্যে প্রায় ৮০ হাজার বুথ আছে। এদের মধ্যে কোনো পাড়ায় হয়তো ১০০০ মিটার রাস্তার মধ্যে ১০০ মিটার রাস্তা খারাপ আছে। কোথাও বা দু'একজন অথবা তার থেকে সামান্য বেশি ব্যক্তি বয়স্ক ভাতা সহ অন্যান্য সুযোগ থেকে বঞ্চিত। এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো প্রশাসনের উচ্চমহলে পৌঁছায়না। আপাতদৃষ্টিতে এগুলো ছোটখাটো বিষয় বলে মনে হলেও ভুক্তভোগীরা এর গুরুত্ব জানে। রাজ্য সরকারের আন্তরিকতা সত্ত্বেও স্থানীয় স্তরে নোংরা রাজনীতি  বা অন্যান্য কারণে এইসব সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত থাকছে। বারবার আবেদন করেও সমস্যার সমাধান হয়না। এবার এইসব সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার নিয়ে আসতে চলেছে এক নতুন প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান'। ২২ শে জুলাই নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের এই  নতুন কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তার দাবি দেশের মধ্যে এই প্রথম এই ধরনের প্রকল্প হতে চলেছে।        মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি তিনটি বুথ পিছু একটি করে সেণ্টার গড়ে উঠবে। সেখানে উপস্থিত থেক...