Posts

Showing posts with the label আসানসোল(সিবিআই আদালত)

কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন ও বর্তমান জিএম বা জেনারেল ম্যানেজার সহ আটজনের ফের জামিন নাকচ

Image
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন ও বর্তমান জিএম বা জেনারেল ম্যানেজার সহ আটজনের জামিন নাকচ হলো সোমবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে। দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তাদের আরো ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৬ আগষ্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এদিন ধৃতদের তরফে আইনজীবী আশীষ মুখোপাধ্যায় সাতটি ফাইল বিচারকের কাছে জমা দেন। সেই ফাইলে ইসিএলের ধৃত কর্তারা পদে থাকাকালীন ( ২০১৪ থেকে ২০২২ সাল) কয়লা চুরি নিয়ে যেসব চিঠি দিয়েছিলেন, তা রয়েছে বলে জানা যায়। আইনজীবী আশীষ মুখোপাধ্যায় জানান, মহামান্য আদালত সবকিছু শুনেছিলেন আমাদের পেয়ার টা এলাও করেননি, রিজেক্ট করে দিয়েছেন।  ১৬ তারিখে তাদের শুনানির দিন ধার্য্য হয়েছে। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। এটি দাবি করেছেন এ এনাদের যদি বেল দেয়া হয় তাহলে এরা ডকুমেন্ট টেমপার্ট করতে পারে। ইসিএল এর ক্ষেত্রে অবৈধ মাইনিং এর কাজ বন্ধ করার জন্য একটা টাকসফোর্স গঠন করা হয়েছিল। সেটা হাই কোর্টের নির্দেশে করা হয়েছিল। মেজর রাজা পাল এর উপর...

আবারো ১৪ দিনের জেল হেফাজত সায়গল হোসেনের, আগামী ৫ আগস্ট ফের শুনানি

Image
নিজস্ব প্রতিনিধি: আসানসোল:- আবারো ১৪ দিনের জেল হেফাজত সায়গল হোসেনের। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন  আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আগামী ৫ আগস্ট ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হবে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে। এদিন শুনানির শুরুতেই দেখা যায় আদালতে সিবিআইয়ের আইনজীবী যেমন উপস্থিত ছিলেন না। তেমন তদন্তকারী অফিসারও ছিলেন না এবং কেস ডায়েরিও জমা পড়েনি।  এই বিষয়ে সাইগলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইনজীবী কোন কাজে ব্যস্ত থাকতেই পারেন। কিন্তু তদন্তকারী অফিসার ও কেস ডাইরি এখানে থাকা উচিত ছিল। তিনি আরও বলেন গত তিনদিনে এই মামলার নতুন করে কোনও কিছু তদন্তে পাওয়া যায়নি। এইভাবে জামিন আটকানোর চেষ্টা হচ্ছে। বিচারক এই বক্তব্য শোনার পর মোবাইল ফোনে সরকারি আইনজীবী রাকেশ কুমারকে ধরেন। সাইগলের আইনজীবীর অভিযোগ সম্পর্কে সিবিআইয়ের মতামত জানতে চান। উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন গত তিনদিন ধরে নতুন কিছু তদন্তে উঠে না এলেও যেহেতু প্রচুর পরিমাণ সম্পত্তি পাওয়া গেছে তাই জামিন আবেদনের বিরোধিতা করছি। এরপরে বিচারক রাজেশ চক্রবর্তী সায়গলের জামিনের আ...

অবশেষে কয়লা পাচারকান্ডে ৪১ জনের নামের প্রাথমিক চার্জশিট দাখিল করলো সিবিআই

Image
নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- মঙ্গলবার কয়লা পাচার কাণ্ডে চার্জশিট দিল সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিল দিল সিবিআই। এই চার্জশিটে মোট ৪১ জনের নাম রয়েছে। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সোমবারই বিনয় মিশ্র এবং লালার তিন সহযোগীর নামে বিশেষ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এবার সেই মামলায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। আসানসোলের বিশেষ সিবিআইআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে ওই চার্জশিট জমা পড়ে। চার্জশিটে লালা সহ মোট ৪১ জনের নাম রয়েছে। চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের অন্যতম অনুপ মাজি ওরফে লালা। এছাড়াও জামিনে মুক্ত জয়দেব মণ্ডল, নারায়ণ খারকা ওরফে নারায়ণ নন্দা, গুরুপদ মাজি ও নিরোদ মণ্ডলের নাম রয়েছে। অভিযুক্ত বিনয় মিশ্র ও রত্নেশ ভার্মার নাম রয়েছে ওই চার্জশিটে। ওই তালিকায় থাকা বিকাশ মিশ্র বর্তমানে জেলে রয়েছে। এছাড়া রয়েছে আসানসোল দুর্গাপুরের দশটি বেসরকারি কারখানার ডিরেক্টরদের নাম।এই প্রাথামিক চার্জশিট জমা পড়ার পর বর্তমানে যারা সিবিআই হেফাজত বা জেল হেফাজতে নেই তাদের কাছে সমন যাবে বলে জানা যাচ্ছে।সিবিআই সূত্রে খব...

সায়গল হোসেনের জামিন আবারও নাকচ, পরবর্তী শুনানি ২২ জুলাই

Image
নিজস্ব প্রতিনিধি: আসানসোল:- গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিন আবারও নাকচ করল। মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী তার জামিন নাকচ করেন। পরবর্তী শুনানির দিন আগামী ২২ জুলাই ঠিক হয়েছে।  এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে আদালতে সায়গলের সম্পত্তি হিসাবে একটি পেট্রোল পাম্পের নথি জমা দেওয়া হয়। একইসঙ্গে এদিন আসানসোল সিবিআই আদালতে সায়গলের সার্ভিস বুক জমা করা হয়েছে বলে জানা গেছে । মঙ্গলবার সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান,জামিনের আবেদন করেছিলাম কিন্তু সেই জামিনের আবেদন জজ সাহেব খারিজ করে দিয়েছেন এবং আগামী ২২ তারিখ শুনানির ডেট দিয়েছেন। রেজিস্ট্রি অফিস থেকে পুরনো সম্পত্তির নথি জোগাড় করে সিবিআই আজ অর্থাৎ  মঙ্গলবার সেটা জমা করেছেন। আমাদের বক্তব্য ছিল যে সমস্ত নথি কালেকশন করছেন সেগুলো প্রত্যেকটি সরকারি অফিসের নথি। সায়গল হোসেনের থাকার প্রয়োজন নেই। সিবিআই এর পক্ষ থেকে ওনার সার্ভিস বুক জমা করা হয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য গোরুপাচার মামলায় গত ৯ জুন সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তদন্তে উঠে আসে পেশায় রাজ...

ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ধৃত ইসিএলের প্রাক্তন ও বর্তমান জেনারেল ম্যানেজার সহ আটজনের

Image
নিজস্ব প্রতিনিধি: আসানসোল:- কয়লা পাচারকাণ্ডে মামলায় ধৃত ইসিএলের প্রাক্তন ও বর্তমান জিএম বা জেনারেল ম্যানেজার সহ আটজনের সোমবার জামিন নাকচ হলো আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে। দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১ আগষ্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এদিন সিবিআইয়ের তরফে আইনজীবী রাকেশ কুমার এই আটজনকে নতুন করে আর হেফাজতে নেওয়ার জন্য আদালতে কোন আবেদন করেননি। তবে তিনি ধৃতদের জামিন দেওয়ার আবেদনের বিরোধিতা করেন। এদিন সিবিআইয়ের তরফে জেল হেফাজতে থাকার সময় মামলার তদন্তের জন্য ধৃতদের জেরা করার আবেদন করা হয়েছিলো। এদিন আইনজীবী আশীষ মুখোপাধ্যায় জানান, কোর্ট আজকে জামিন খারিজ করেছে। প্রত্যেককে জেলে পাঠিয়েছে ১৪ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। পরবর্তী তারিখ হচ্ছে ফাস্ট আগস্ট। আজ কোর্টে প্রডিউস করা হয়েছে ফার্দার ডিমান্ড চাওয়া হয়নি। সিবিআই যে ইসিএলের কর্মচারী ৮ জন কে এরেস্ট করেছিল এবং রিমান্ডে নিয়েছিল। ওনারা অনেক বার জিজ্ঞাসাবাদ করেছেন। ঘরবাড়ি তল্লাশিও করেছেন কিন্তু তা সত্বেও ওদের কাছ থেকে কিছু...

কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন জিএম কে আসানসোল সিবিআই আদালতে পেশ

Image
নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন জিএম সুভাষ মুখার্জীকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল। শনিবার সকালে ধৃতকে সিবিআই এর আধিকারিকরা সিবিআই আদালতে পেশ করে।  সিবিআই সূত্রে খবর কয়লা পাচারকাণ্ডে ইসিএলের প্রাক্তন জিএম সুভাষ মুখার্জীকে শুক্রবার কোলকাতার নিজাম প্যালেসে গ্রেফতার করেছে সিবিআই। এদিন বিচারক ধৃত ইসিএলের প্রাক্তন জিএম সুভাষ মুখার্জীকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তর আইনজীবী উদয় চাঁদ মুখার্জী বলেন, আজকে আমরা বেল পিটিশন ফাইল করেছিলাম। গতকাল অর্থাৎ শুক্রবার নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল। বলা হয়েছিল যে তোমাদের এখন ছাড়া যাবে না। আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য আমরা ১৮ তারিখে জমা করবো।  এই মোটা এমাউন্টের টাকা কোথা থেকে পেলেন সেটা আমাদেরকে জানান। এমন কোন তথ্য সিবিআই জমা দিতে পারেনি। তাতে যোগাযোগ থাকার প্রমাণ পাওয়া যায়। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে জামিন নাকচ করে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

কয়লা পাচারকাণ্ডে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ ৭ জনের ৫ দিন সিবিআই হেফাজতের নির্দেশ

Image
নিজস্ব প্রতিনিধি: আসানসোল:- কয়লা পাচারকাণ্ডে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ ৭ জনের ৫ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন আসানসোল সিবিআই আদালতের বিচারক। বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এই নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে এদিন কয়লা পাচারকাণ্ডে ইসিএলের বর্তমান ও প্রাক্তন জিএম সহ ৭ জনকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছিল। সিবিআই এর তরফে ৫ দিন সিবিআই হেফাজতের আবেদন জানিয়েছিলেন। দুপক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ মঞ্জুর করেছেন। উল্লেখ্য ; বর্তমানে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে থাকা অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ধৃতরা। বলতে গেলে ইসিএলের কয়লাখনি থেকে কয়লা পাচারে এদের পরোক্ষ মদত রয়েছে। এইক্ষেত্রে প্রচুর টাকার লেনদেন হয়েছে। সেই টাকা কোথায় গেছে, তা জানতে ও আর কে কে আছে, তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করা দরকার। আসানসোল বিশেষ সিবিআই আদালতে বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে বৃহস্পতিবার দুপুরে সওয়াল করতে উঠে এমনই দাবি করেন সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার। তিনি ধৃতদের ৫ দিনের রিমান্ড চান। ধৃতদের আইনজীবী আশীষ ক...