ধুমধাম সহকারে পালিত শিবরাত্রি পুজো,ঐতিহ্যবাহী চন্দ্রচূড় মন্দিরে
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে যান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন নব নির্বাচিত কাউন্সিলর শ্রাবণী মণ্ডল। প্রার্থনা করেন শিল্পাঞ্চলের মানুষ সুস্থ ও ভালো থাকে। প্রসঙ্গত ; দেশের পাশাপাশি রাজ্যেও সড়ম্বরে পালিত হচ্ছে ধুমধামে মহা শিবরাত্রি। মঙ্গলবার পশ্চিম বর্ধমান আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে ভক্তদের সমাগম। যদিও গত দুবছরের তুলনায় একটু হলেও কম হয়েছে ভক্তকুলদের আনাগোনা। তবে মন্দির কমিটি জানিয়েছেন চন্দ্রচূড় মন্দির একটা ঐতিহ্যবাহী মন্দির। যদিও কোভিড পরিস্থিতির জন্যে কিছুটা হলেও ম্লান হয়েছে শিবরাত্রি। তবে ধুমধাম সহকারে পালিত হচ্ছে শিবরাত্রি পুজো। এদিন চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে যান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন নব নির্বাচিত কাউন্সিলর শ্রাবণী মণ্ডল। এদিন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন,আসানসোলের সাথে একটা সংকৃত ও ঐতিহ্য জুড়ে রয়েছে চন্দ্রচূড় মন্দিরে। প্রত্যেক বছরেই আসি এই মন্দিরে। অনেক মানুষের সমাগম হয় এই চন্দ্রচূড় মন্দিরে। বিশেষ করে এই দিনে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করল...