Posts

Showing posts with the label হাওড়া

বাউড়িয়া থেকে উদ্ধার চেঞ্জেবল হক ঈগল

Image
নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানার অন্তর্গত সন্তোষপুর কালীবাড়ি এলাকা থেকে উদ্ধার হয় একটি বড় ঈগল। শুক্রবার সকালে ওই ঈগলটিকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা স্থানীয় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মাইতির মাধ্যমে খবর দেয় বনদপ্তরে। এবং পরে ওই বৃহতাকৃতির ঈগলটি তারা তুলে দেয় বনদপ্তরের হাতে। আপাতত ওই ঈগলটিকে পর্যবেক্ষণের জন্য গড়চুমুক প্রাণী কেন্দ্রে রাখা হয়েছে বলে খবর।

দুয়ারে সরকার শিবির থেকে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার

Image
নিজেস্ব প্রতিনিধি: উলুবেড়িয়া:- গিয়েছিল দুয়ারে সরকার শিবিরে, আর সেখান থেকে ফেরার পথে লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো মহিলার। শনিবার দুপুরে এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার উলুবেড়িয়া ও ফুলেশ্বরের মাঝে ডাউন লাইনে। জানা যায় এদিন উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে চলছিল উলুবেড়িয়া পৌরসভার দুয়ারে সরকার শিবির। সেখানেই গিয়েছিল ফুলেশ্বর মিত্তির পাড়ার বাসিন্দা বছর ৪০ এর বর্ণালী ভট্টাচার্য। আর সেখান থেকে ফেরার পথে রেল লাইন পেরোতে গিয়ে এমন পরিণতি। এদিকে এমন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় উলুবেড়িয়া থানার জিআরপি। তারাই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এদিকে এঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে ফুলেশ্বর মিত্তির পাড়া এলাকাতেও।