Posts

Showing posts with the label মাপদা

ইংরেজবাজার পৌরসভার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন প্রসেনজিৎ দাস

Image
তন্ময় মাহারা: মালদা:- মালদা: ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ৯ নম্বর এবং ১২ নম্বর ওয়ার্ডের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন  তৃণমূলের  কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস  সহ অন্যান্য রা। এদিন পায়ে  হেঁটে  মহানন্দা নদীতে ঘুরে বন্যা পরিদর্শন করে বানভাসিদের  সাথে কথা বলেন। এ দিনই ত্রিপল, শুকনো খাবার, পরিস্রুত পানীয় জল  বানভাসীদের হাতে তুলে দেন ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলর ছবি দাস  জানান, মহানন্দা নদীর অসংরক্ষিত এলাকায় বসবাসকারী প্রায় ১৫০ টি বাড়ি জলমগ্ন। ইতিমধ্যে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। আজ বন্যা পরিস্থিতি পরিদর্শন করে আগামীতে যাতে এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করা যায় তার প্রস্তাব রাখা হবে রাজ্য সরকারের কাছে বলে জানান।