Today's Weather : জেনে নিন আজকের আবহাওয়া (Monday, 21 December, 2021)
আজকের আবহাওয়া নিজস্ব প্রতিবেদন, আমার কলম : মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ০৯° সেলসিয়াস এর কাছাকাছি। আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা ও তার পাশ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৫৫% - ৬০% এর কাছাকাছি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। •• Cold Wave -- ---------------------------- পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর থেকে শৈত্যপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের কথা অনুযায়ী, এই রাজ্যে শৈত্যপ্রবাহ চলবে ১০ টি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় যে জেলা গুলিতে শৈত্যপ্রবাহ চলবে সেই জেলা গুলি হল - দুই মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান ও ঝাড়গ্রাম। একইসঙ্গে তাপমাত্রা কমেছে কলকাতা মহানগরীতে ও সমগ্র হাওড়া জেলা জুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, কমপক্ষে আরো দুই দিন এই জাকিয়ে ঠান্ডা অনুভব করবে রাজ্যবাসী। তারপর ...