মধ্যরাতে বোমার শব্দে কেঁপে উঠল গ্রাম, পরিত্যক্ত দোকানে বোমা উদ্ধারের দাবি
রোহিত সেখ, বীরভূম-: বীরভূমের লাভপুরে মধ্যরাতের নিস্তব্ধতা চিরে পরপর বোমা বিস্ফোরণের শব্দ! আতঙ্কে ঘুম ভাঙল গ্রামবাসীদের। রাস্তার বুকে বিস্ফোরণের চিহ্ন, চারদিকে ছড়িয়ে সুতলির দড়ি- আর একটি পরিত্যক্ত দোকানের ভিতর বালতিতে মজুত বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। ঘটনাটি লাভপুর থানার গঙ্গারামপুর গ্রামের। অভিযোগ, রাত দেড়টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও বিজেপি কর্মীরা তল্লাশি শুরু করেন। বিজেপির দাবি, গ্রামের মূল রাস্তায় দুটি বিস্ফোরণের চিহ্নের পাশাপাশি একটি পরিত্যক্ত দোকানে আনুমানিক ছ’টি তাজা বোমা, সুতলি, বারুদ ও পাথর দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। বিজেপির অভিযোগ, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে ওই দোকানে বোমা তৈরির কাজ চলছিল। অভিযোগের তির তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ ইসমাইল ওরফে মিঠুর ভাই ইব্রাহিম শেখের অনুগামীদের দিকে। তবে এই অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চি...