ইলামবাজারে বিশ্ব বাইসাইকেল দিবস পালন: পরিবেশ ও সুস্বাস্থ্যের বার্তা
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:
পরিবেশ দূষণ রোধ এবং সুস্থ জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দিতে রবিবার বীরভূমের ইলামবাজারে সাড়ম্বরে পালিত হলো বিশ্ব বাইসাইকেল দিবস। ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য কর্মসূচিটি স্থানীয় সচেতন মহলে বিশেষ সাড়া ফেলেছে।
এদিন সকাল থেকেই ব্লক কার্যালয় চত্বরে ছিল ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ইলামবাজার গার্লস হাই স্কুল সহ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের বহু পড়ুয়া ও স্থানীয় বাসিন্দারা এই সাইকেল র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সাইকেল চালানোর উপকারিতা ও পরিবেশ সচেতনতার বার্তা প্রচার করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলামবাজারের বিডিও ঋদ্ধিবান চ্যাটার্জী, জয়েন্ট বিডিও শুভেন্দু গাঙ্গুলী, ওয়াইডিও সঞ্জয় রজকসহ প্রশাসনিক আধিকারিক ও কর্মীবৃন্দ। অনুষ্ঠান মঞ্চ থেকে আধিকারিকরা দূষণমুক্ত পৃথিবী গড়তে সাইকেলের অপরিহার্যতা ও শারীরিক সুস্থতায় এর ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করেন। ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় নাগরিকবৃন্দ।
Comments
Post a Comment