জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়
কৌশিক মুখার্জী: বারাবনি:-
চলতি বছরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।এই অবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন কর্মসূচি।তৃণমূল সুপ্রিমো তথা রাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীসভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন।যার নাম দেওয়া হয়েছে দিদির সুরক্ষা কবচ।
আর সেই কর্মসূচিকে সামনে রেখেই রাজ্যের পাশাপাশি বারাবনি বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় কর্মসূচি করছেন এলাকার বিধায়ক থেকে জনপ্রতিনিধিরা।বুধবার বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে এই কর্মসূচি করতে দেখা গেল বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে। এদিন বিধায়কের সাথে ছিলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ একইসাথে ছিলেন জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত ও অন্যান্য কর্মী বৃন্দ।এদিন এই কর্মসূচিতে
বেরিয়ে প্রথমে কাটাপাহাড়ি দুর্গা মন্দিরে পুজো দিয়ে গ্রামে একটি সভা করেন সেখান থেকে তিনি মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনতে, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প গুলি নিয়ে দিদির দূত হিসেবে মানুষের দরজায় হাজির হন।এই প্রকল্প গুলির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারার পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শুনছেন।তিনি কাটাপাহাড়ি থেকে খারাবর গ্রামে মানুষের কাছে যান সেখানে মানুষের কাছে জানতে চাইলে গ্রামের মানুষেরা পানীয় জলের দাবিতে বিধায়ক মহাশয়কে ঘিরে ফেলে তাদের মুলত একটাই দাবি উঠে আসে সেটা হল পানীয় জল ।তাছাড়া রাস্তা ঘাট ,নালা,অন্যান্য সবই ঠিক রয়েছে কিছু কিছু যেমন বিধবা ভাতা ও বর্ধ্যক্য ভাতা সমস্যা রয়েছে।এবিষয়ে বিধায়ক জানান এই গ্রামে সেলো নলকুপ ছাড়াও পাইপ লাইন রয়েছে কিন্তু গ্রামে সেই পরিমান জল পৌঁছায় না ।তবে এবারে সমস্ত গ্রামে পানীয় জল পৌঁছাবে খুব তাড়াতাড়ির মধ্যে।আপাতত প্রতিদিন দুটি জলের গাড়ি গ্রামে পানীয় জল পৌঁছাবে।এদিন তিনি দুপুরে জামগ্রাম এলাকার সোমনাথ দাসের বাড়িতে দুপুরের খাবার খান তারপরে অন্যান্য কর্মসূচি সারেন।
Comments
Post a Comment