শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মজয়ন্তীতে কলকাতা প্রেস ক্লাবে স্মরণসভা
রমেশ রায়, কলকাতা:- অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং বাংলা ভাষা আন্দোলনের অন্যতম অগ্রদূত শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার, ২ নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে এক স্মরণসভার আয়োজন করা হয়। সংবাদপত্রিকা ‘সংবাদ সোচ্চার’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়েছেন আমেরিকার নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশের মুক্তিযোদ্ধা মহম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক অবদানকে স্মরণ করা এবং তাঁর আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। দেশভাগের পরও মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিনি আপসহীন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন তিনি। তৎকালীন শাসক মহম্মদ আলি জিন্নাহর বিরোধিতার মুখেও বাংলার পক্ষে তাঁর সাহসী বক্তব্য ভাষার অধিকার আন্দোলনে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিল। ধীরেন্দ্রনাথ দত্তের সেই ঐতিহাসিক উদ্যোগকেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম প্রেরণা ও ভিত...