মাটির সঙ্গে শিক্ষার নতুন পাঠ, HUHT-এ রাজ্যপাল
রমেশ রায়, জোকা, কলকাতা, ৮ আগস্ট:- গ্রামীণ শিক্ষায় নতুন দিশার লক্ষ্যে Help Us Help Them (HUHT)-এর ‘Adhigam Bhoomi’ পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী R. N. Ravi। তিনি ১০০০ জন আদিবাসী ও গ্রামীণ কন্যাশিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে-কলমে শিক্ষার বিভিন্ন দিক দেখেন। কৃষি, বস্ত্র, গ্রামীণ স্থাপত্য, প্রযুক্তি ও উদ্যোগ-সহ ১৮টি দক্ষতাকে মূল শিক্ষার সঙ্গে যুক্ত করা হয়েছে এই মডেলে।
HUHT-এর Founder ও Mukti Group-এর Managing Director Ms. Mukti Gupta জানান, ‘Apni Mitti Se Judi Shiksha’-র মাধ্যমে স্থানীয় দক্ষতার সঙ্গে আধুনিক শিক্ষাকে যুক্ত করে গ্রামীণ পড়ুয়াদের ভবিষ্যতের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। ‘100 Schools Project (Adhigam Gram Shiksha Abhiyan)’-এর মাধ্যমে ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি পড়ুয়া এই উদ্যোগের আওতায় এসেছে। NEP 2020-এর ভাবনাকে সামনে রেখে এবার Central ও State Government-এর সহযোগিতায় এই মডেল দেশজুড়ে ছড়িয়ে দিতে চায় HUHT।
Comments
Post a Comment