শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোভিড বিধি মেনেই প্রবেশ করছে স্কুলে
শনিবার ২রা এপ্রিল, শুরু হল ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল সাড়ে নটার সময় পরীক্ষার্থীদের একে একে স্কুলে প্রবেশ করতে দেখা গেল। প্রথম পরীক্ষা বাংলা, সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত চলে এই পরীক্ষা । তবে এ বছরের উচ্চ মাধ্যমিক হোম সেন্টার পরীক্ষা আরও ভালো হওয়ার কথা। শনিবার থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই প্রতি বছরের মতো এই বছরও জামুড়িয়া ব্লক(১) তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র-ছাত্রীর সাহাযার্থে বোগড়া বিবেকানন্দ মিশন হাই স্কুল প্রাঙ্গণে শুভেচ্ছা বিনিময় করলো। এদিন জলের বোতল, কলম, শুভেচ্ছাবার্তা এবং ফাইল তুলে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে। উপস্থিত ছিলেন ছাত্রনেতা পিন্টু কুমার দত্ত,জয়দ্বীপ রুইদাস,সমীর, গোবর্ধন রুইদাস,সহ ব্লক ছাত্র নেতৃত্ব, এছাড়াও ছিলেন স্থানীয় শ্রমিক নেতা তারকেশ্বর সিং, রাজু মাজি সহ স্থানীয় নেতৃত্ব। এদিন ছাত্র নেতা পিন্টু কুমার দত্ত বলেন, প্রত্যেক পরীক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এই পরীক্ষায় ভালো ফল করে জীবনে অনেক উন্নতি লাভ করুক সর্ব শক্তিমানের কাছে প্রার্থনা করি। অন্যদি...