Posts

Showing posts with the label ক্রিকেট

কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন প্রয়াত

Image
ওয়েব ডেস্ক :- অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন প্রয়াত হয়েছেন। শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে পরলোক গমন করলেন। শেন ওয়ার্ন এর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৯৯২ সালে, সিডনি টেস্টে, ভারতের বিরুদ্ধে। তখন তার বয়স ছিল ২৩ বছর।  শেন ওয়ার্ন সেই সিডনিতেই তার জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, সালটা ছিল ২০০৭। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে শেন ওয়ার্ন খেলছেন ১৪৫ টি টেস্ট ম্যাচ। আর তাতে তিনি ৭০৮ টি উইকেট নিয়েছিলেন। রঙিন জার্সি গায়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৯৪ টি ওয়ানডে ম্যাচ। আর  তাতে তিনি নিয়েছিলেন ২৯৩ টি উইকেট। মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ঘূর্ণির জাদুকর। তার এই প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট মহল।

আজ ক্রিকেটের যুবরাজের জন্মদিন

Image
  প্রদীপ কুমার সাঁতরা : যে তার জীবনের প্রত্যেকটা লড়াইয়ে কখনো হারেনি, বরং যুবরাজের মতো লড়াই করেছে। প্রাণঘাতী বাউন্সারের বিরুদ্ধে যিনি সানিয়েছেন দুর্দান্ত শর্ট, আজ তার জন্মদিন। ভারত তথা ক্রিকেট বিশ্বের কাছে যে " ক্রিকেটের যুবরাজ " বলে পরিচিত আজ সেই যুবরাজ সিং এর জন্মদিন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা ২০১১ ওয়ানডে বিশ্বকাপ হোক, ভারতের ক্রিকেটে বিশ্বজয়ী হবার প্রধান কারিগর হিসেবে তিনি কাজ করেছেন। মারণব্যাধি ক্যান্সারও তার জীবনের দুর্দান্ত ইনিংসকে থামিয়ে দিতে পারেনি। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম বিশ্বকাপ হয় ২০০৭ সালে। ভারত খেলছে ক্রিকেটের জনক ইংল্যান্ডের সাথে। আর সেই ম্যাচে ক্রিকেটের যুবরাজ মারলেন ছয় বলে ছয়টি ছক্কা। সেই দৃশ্য আজও ক্রিকেটপ্রেমীদের মনে অমলিন। যুবরাজের ব্যাটিং ক্রিকেটে ব্রিটিশ শাসনের যোগ্য জবাব দিয়েছিল সেদিন। ক্রিকেটের মহারাজের রাজত্বেই শুরু হয় ক্রিকেটের যুবরাজের পথচলা।  ২০১১ সালের বিশ্বকাপ চলার আগেই ক্যান্সার ধরা পড়ে যুবরাজের। বিশ্বকাপ ফাইনালের আগের রাতে রক্ত বমি করেন তিনি। কিন্তু তা সত্ত্বেও বিশ্বকাপের ফাইনালের দিন নিজের ১০...

IND vs SA : সাউথ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা, বাদ গেলেন কিছু স্টার প্লেয়ার

Image
  প্রদীপ কুমার সাঁতরা :- দেশের মাটিতে নিউজিল্যান্ডের সাথে সিরিজ জয়ের পর ভারতীয় ক্রিকেট দল এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে। সেখানে ভারত তিনটি টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। টেস্ট ম্যাচে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিরাট কোহলি। অন্যদিকে ওয়ানডে - তে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব বিরাট এর থেকে সরিয়ে রোহিত শর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। ২৬ শে ডিসেম্বর বক্সিং ডে থেকেই শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর।  **এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি -- তিন ম্যাচের টেস্ট সিরিজ -- ------------------------------------ ১) প্রথম টেস্ট (২৬-৩০ ডিসেম্বর) - সেঞ্চুরিয়ন।  ২) দ্বিতীয় টেস্ট (৩-৭ জানুয়ারি) - জোহানেসবার্গ।  ৩) তৃতীয় টেস্ট (১১-১৫ জানুয়ারি) - কেপটাউন।  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ -- ---------------------------------------- ১) প্রথম ওয়ানডে (১৯ জানুয়ারি) - পার্ল।  ২) দ্বিতীয় ওয়ানডে (২১ জানুয়ারি) - পার্ল।  ৩) তৃতীয় ওয়ানডে (২৩ জানুয়ারি) - কেপটাউন।  বিসিসিআই এই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ব...

ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্বের রদবদল! বিরাটের জায়গায় রোহিত

Image
প্রদীপ কুমার সাঁতরা :-  টি-টোয়েন্টি  বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা করেছিলেন যে তিনি টি-টোয়েন্টি  ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়বেন বিশ্বকাপের পর। ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খুবই হতাশাজনক পারফরম্যান্স করে। আর তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত শর্মার ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। ক্যাপ্টেন রোহিত ও কোচ রাহুলের যুগলবন্দীতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারত। বিরাটের অধিনায়কত্বে টেস্ট সিরিজেও ভারত ১-০ তে জয়লাভ করে।  কিন্তু বিদেশের মাটিতে আসন্ন  দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব বিরাট কোহলির হাতে থাকলেও ওয়ানডে ফরম্যাট এর দায়িত্ব কেড়ে দেওয়া হয়েছে বিরাট কোহলির কাছ থেকে। ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব থেকে কেন বিরাট কোহলিকে সরানো হল সে বিষয়ে স্পষ্ট জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড ও নির্বাচকদের যৌথ উদ্যোগে। টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে দুজন আলাদা অধিনায়ক থাকবে এই ব্যাপারে কেউই একমত হতে পারেনি। আর ...

চতুর্থ দিনের শুরুতেই বড়ো জয় ভারতের

Image
প্রদীপ কুমার সাঁতরা :--  ভারত - নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৫ উইকেটে ১৪০ রান। ভারত নিউজিল্যান্ডের থেকে ৪০০ রানে এগিয়ে ছিল। ভারতের এই টেস্ট ম্যাচটি জিততে প্রয়োজন ছিল আর ৫ টি উইকেট। আর  আজকের দিনের মাত্রই ১১.৩ ওভার বল করেই ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটিকে বিশাল  রানের ব্যবধানে জিতে নেয়। আজ নিউজিল্যান্ড মাত্র ২৭ রান যোগ করেই হারায় বাকি ৫ টি উইকেট। হেনরি নিকোলস ৪৪ রান করে আউট হয়ে যায়। রচিন রবীন্দ্র করেন ১৮ রান। ভারত এই দ্বিতীয় টেস্ট ম্যাচটিকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে জিতে নেয়। আর তার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজটিকে ১-০ তে জিতে নেয়।  দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিনের ঘূর্ণির কাছে হার মেনে নেয় নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। রবীচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব এর দ্বিতীয় ইনিংসে অসাধারণ স্পিন বোলিং এর প্রদর্শন করেন। রবীচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৪ টি উইকেট নেন। জয়ন্ত যাদব নেন ৪ টি উইকেট নেন।  এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জয় দিয়ে বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড় যুগের সূচনা হলো। দ্বিতীয...