Posts

Showing posts with the label পশ্চিম বর্ধমান (এ ডি পি সি)

বরাকরে সাব ট্রাফিক গার্ড অফিসের উদ্বোধন,উপস্থিত পুলিশ কমিশনার সহ উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকগন

Image
কৌশিক মুখার্জী: বরাকর:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত  বরাকর রেলওয়ে স্টেশনের নিকট বৃহস্পতিবার বিকালে কুলটি ট্রাফিক গার্ড পুলিশের বরাকর সব ট্রাফিক গার্ড কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো।ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম। তাছাড়া এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি.সি হেডকোয়ার্টার অংশুমান সাহা ,ডিসি পশ্চিম অভিষেক মোদি,ডিসি সেন্ট্রাল কুলদীপ সুরেশ,ডিসি ট্রাফিক আনন্দ রায়,এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি,কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, কুলটি ট্রাফিক গার্ডের ওসি ইমতিয়াজুল হক সহ অনেকে।বরাকর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক রূপে দ্বায়িত্ব গ্রহণ করেন চিরঞ্জিব গুহরায়।