Posts

Showing posts with the label গুজরাট

জাতীয় চিন্তন শিবিরে বাংলার পূর্তমন্ত্রী অজয় পোদ্দার - কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের বার্তা

Image
ওয়েবডেস্ক, নিউজ হিন্দুস্থান -:       রাস্তার পথ ধরেই এগোয় উন্নয়নের স্বপ্ন। সেই পথকে আরও নিরাপদ, মজবুত ও সময়োপযোগী করে তুলতে জাতীয় মঞ্চে রাজ্যের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের পূর্তমন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার।       ৫ ও ৬ অক্টোবর গুজরাটের একতা নগরের স্ট্যাচু অফ ইউনিটিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দু’দিনের জাতীয় চিন্তন শিবির ‘গতিশক্তি সে প্রগতি’-তে তিনি বিভাগীয় আধিকারিক ও প্রকৌশলীদের সঙ্গে অংশ নেন।     কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি ও প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রার দিকনির্দেশনায় আয়োজিত শিবিরে বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও আধিকারিকেরা সড়ক ও মহাসড়ক প্রকল্পের সমস্যা, অভিজ্ঞতা এবং উন্নত কর্মপদ্ধতি নিয়ে মতবিনিময় করেন।       আলোচনায় উঠে আসে পিএম গতিশক্তির মাধ্যমে সমন্বিত পরিকাঠামো পরিকল্পনা, দ্রুত জমি অধিগ্রহণ, ‘ভূমি রাশি’ পোর্টালের ব্যবহার, প্রকল্প মূল্যায়ন, আদর্শ কনসেশন চুক্তি, নিরাপদ মহাসড়ক নির্মাণ, নির্মাণের গুণমান ও প্রকল্প নজরদারির মতো গুরুত্বপূর্ণ বিষয়।     ...