কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা, আসছে ‘অন্নপূর্ণা যোজনা’
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: মঙ্গলবার কল্যাণীতে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে নদীয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও কেন্দ্র-রাজ্য সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠকে মূলত চারটি বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে: দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি, স্বাস্থ্যক্ষেত্রে অগ্রাধিকার, প্রাক-বর্ষার প্রস্তুতি এবং পুরনো প্রকল্পগুলির সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের সংযুক্তি।বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তার সবচেয়ে বড় ঘোষণা হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র সূচনা। বুধবার নবান্ন থেকে মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে এই যোজনার ফর্ম প্রকাশ করা হবে। উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বিডিও ও বিধায়কদের তত্ত্বাবধানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণের কাজ চলবে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, এই সুবিধা কেবল ভারতীয়রাই পাব...