আহারে তেহট্ট 2022 উদ্বোধনী অনুষ্ঠান করিমপুর লালন মঞ্চে।
নিজস্ব সংবাদদাতা: নদীয়া:-
দোল পূর্ণিমার দিনে আহারে তেহট্ট 2022 অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল। এ যেন চাঁদের হাট বললেই হবে। অসংখ্য সাধারণ মানুষের সমাগমে উদ্বোধন হলো আহারে তেহট্ট অনুষ্ঠান। বাঙালি খাদ্য প্রিয়, আর সেই বাঙালির খাদ্য প্রিয় মেলাতে সেজে উঠল নানারকম খাবারে। তিন দিন ধরে নানা রকম অনুষ্ঠান ,কম্পিটিশন এর মধ্য দিয়ে চলবে এই মেলা।
শুক্রবার বিকালে মুর্শিদাবাদের সংসদ আবু তাহের খান, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, নাকাশিপারার বিধায়ক কল্লোল খাঁ, কালিগঞ্জ ও করিমপুর এর বিধায়ক এর উপস্থিতিতে উদ্বোধন হয় আহারে তেহট্ট 2022 অনুষ্ঠানের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তেহট্ট মহাকুমা শাসনের সহযোগিতায় এদিন উদ্বোধন হয় এই অনুষ্ঠানের। করিমপুর লালন মঞ্চ কার্যত সেজ উঠেছিল একাধিক সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সমর কুমার ঘোষ, জেবের সেখ ও টিনা ভৌমিক।
এদিনের লন্ডন মঞ্চ থেকে এই অনুষ্ঠানকে উদ্বোধন করেন সেখানে থাকা সম্মানীয় অতিথীরা। প্রত্যেকে বক্তব্য রাখতে গিয়ে বাঙালির প্রিয় মিষ্টিকে নিয়ে শোনান বিভিন্ন রকমের গল্প। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ মহুয়া মৈত্র তিনি বলেন কিভাবে রাজভোগ এর নামকরণ হয়েছে তা নিয়ে একটি গল্প।
উদ্বোধনী অনুষ্ঠানে পড়ে সাংসদ আবু তাহের খান, সংসদ মহুয়া মৈত্র, বিধায়ক কল্লোল খাঁ, বিমলেন্দু সিংহ রায়, টিনা ভৌমিক, জেবের শেখ ও সমর কুমার ঘোষ সকলেই পরিদর্শন করেন মেলা। মেলা সেজে ওঠে কার্যত রকমারি খাবার দিয়ে। সাংসদ মহুয়া মৈত্র বলেন যে আমরা দোকানদারদের সাথে কথা বলে রিজনাল প্রাইস রাখার আহ্বান করেছে। যাতে এখানে আসা সকলেই খাবার কিনতে গিয়ে কোন সমস্যায় না পড়ে দামের জন্য। তবে উল্লেখযোগ্য বিষয় এদিনের মেলাতে একটি দোকানের নাম যা কার্যত দৃষ্টিতে সকলের। চাইনিস এর দোকান ছিল সেটি যার নাম ছিল "বাবার দরবারে সব চাইনিসের খেলা"
Comments
Post a Comment