Posts

Showing posts with the label দেশ

বিশ্ব সাইকেল দিবস: সুস্থ পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা

Image
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:       ৩ জুন বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে পরিবেশ দূষণ রোধ ও স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে কাটোয়া শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। ‘মেরা যুব ভারত’, পূর্ব বর্ধমান এবং ‘পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দুই শতাধিক ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।        ​এদিন গঙ্গার তীরবর্তী ঘোষেশ্বর শিব মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি বারোয়ারি তলা, বড়বাজার, কাছারি রোড ও সুবোধ স্মৃতি হয়ে পুনরায় মন্দির মাঠ প্রাঙ্গণে শেষ হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক শ্রী কৃষ্ণ ঘোষ। তিনি বর্তমান প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।     ​র‍্যালিটির উদ্দেশ্য ছিল স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তোলা যা একদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখবে এবং অন্যদিকে শারীরিক সুস্থতা নিশ্চিত করবে। অনুষ্ঠানে ‘মেরা যুব ভারত’-এর প্রজেক্ট অফিসার সুজন ঠাকু...

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা: দেশবাসীকে সংযত ও সঙ্কল্পবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Image
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: ​         বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি তেল, সার ও ভোজ্য তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দাম এবং সরবরাহে ঘাটতি নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তেলঙ্গানার সেকেন্দ্রাবাদে এক জনসভায় তিনি স্পষ্ট জানান, ভারত এক কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারে টান পড়ছে, যা সামাল দিতে দেশবাসীর সহযোগিতা ও 'সংযমী' জীবনযাপনের আর্জি জানিয়েছেন তিনি।         ​প্রধানমন্ত্রী বলেন, "করোনাকালের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেন তছনছ করে দিয়েছে।" ভারতের নিজস্ব বড় তৈলকূপ না থাকায় পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের জন্য বিদেশের ওপর নির্ভরশীল থাকতে হয়। এই আমদানিনির্ভরতা কমাতে এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী আগামী এক বছর বেশ কিছু ক্ষেত্রে দেশবাসীকে সঙ্কল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান: ​        বৈদেশিক মুদ্রার অপচয় রুখতে আগামী এক বছর বিদেশ ভ্রমণ এড়িয়ে চলা এবং ...

​বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে আকাশছোঁয়া বৃদ্ধি: সাধারণের পকেটে টান পড়ার আশঙ্কা

Image
​ রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:            মাসের শুরুতেই ব্যবসায়িক মহলে বড় ধাক্কা। শুক্রবার থেকে দেশে বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দামে রেকর্ড পরিমাণ বৃদ্ধি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ৫ কেজির ছোট বা ‘মিনি’ সিলিন্ডারের দামও, যা আগের তুলনায় ২৬১ টাকা মহার্ঘ হয়েছে। ​            ​মূল্যবৃদ্ধির পর দেশের প্রধান শহরগুলিতে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে আকাশচুম্বী। দিল্লিতে ১৯ কেজির একটি সিলিন্ডারের বর্তমান দাম ৩,০৭১.৫০ টাকা। মুম্বইতেও এই দাম প্রায় ৩,০২৪ টাকার কাছাকাছি। অন্যদিকে, ৫ কেজির ছোট সিলিন্ডারের দাম দিল্লিতে দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ টাকা। উল্লেখ্য, এটি টানা দ্বিতীয় মাস যেখানে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হলো, যা ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ​           ​এই মূল্যবৃদ্ধির ফলে রেস্তোরাঁ, হোটেল, বেকারি এবং অন্যান্য ছোট-বড়...

বাড়লো গ্যাসের দাম, একধাক্কায় ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, বাণিজ্যিক সিলিন্ডারেও বড় কোপ

Image
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান:- বিশ্বজুড়ে জ্বালানি বাজারের অস্থিরতা এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশলে। পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে চলা দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। তার প্রভাবেই আজ, ৭ই মার্চ থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটা বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ১১ মাস স্থিতিশীল থাকার পর এই নিয়ে দ্বিতীয়বার ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল ভারতে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC)-এর ওয়েবসাইট অনুযায়ী, ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা। প্রধান শহরগুলিতে নতুন দাম দাঁড়িয়েছে: * কলকাতা: ৯৩৯ টাকা * দিল্লি: ৯১৩ টাকা (আগে ছিল ৮৫৩ টাকা) * মুম্বই: ৯১২.৫০ টাকা * চেন্নাই: ৯২৮.৫০ টাকা শুধু সাধারণ মানুষের রান্নাঘর নয়, বড় ধাক্কা খেয়েছে হোটেল ও রেস্তোরাঁ শিল্পও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে বাড়ানো হয়েছে ১১৪.৫ টাকা। চলতি বছরের ১ মার্চ থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। সব মিলিয়ে চলতি বছরেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৩০২.৫০ টাকা। দিল্লিতে এখন এই সিলিন্ডারের দাম দাঁড়িয়...

নতুন বছরে নতুন রূপে হাজির হতে চলেছে আধার কার্ড

Image
সংবাদদাতা, নয়াদিল্লি -:           বর্তমানে বিভিন্ন সরকারি পরিষেবা পেতে আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে। পাশাপাশি ব্যক্তিগত পরিচয়ের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামান্য বানান ভুল সহ নাম, ঠিকানা, জন্মতারিখ সংশোধনের জন্য দালাল চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ভুলগুলি সংশোধনের ক্ষেত্রে  দীর্ঘসূত্রতার জন্য ছাত্রছাত্রীরা যেমন স্কলারশিপ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে তেমনি সাধারণ মানুষ সময়মতো বিভিন্ন পরিষেবা পাচ্ছেনা।         এইসব সমস্যা দূর করার জন্য নতুন বছরের শুরুতে কেন্দ্র সরকার ও আধার কর্তৃপক্ষ আধার কার্ড সংক্রান্ত একাধিক পদক্ষেপ নিতে চলেছে। মূল লক্ষ্য ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি নাগরিক পরিষেবাকে দ্রুত ও স্বচ্ছ করা। জানা যাচ্ছে নতুন নিয়মে আধার কার্ডের বিভিন্ন ভুল সংশোধন অনলাইনে ঘরে বসে করা যাবে। সেক্ষেত্রে নির্দিষ্ট নথিপত্র হাতের কাছেই রাখতে হবে। বায়োমেট্রিকের পাশাপাশি পরিচয় যাচাই মুখের ছবি এবং কিউআর কোড স্ক্যান করে করা যাবে। ফলে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আধারের ফটোকপি জমা ...

ওদের জীবনে হাসি নাই!

Image
রিমা ঘোষ-:       মাথায় আছে পাহাড় প্রমাণ চাপ! আক্ষরিক অর্থে ওদের পিঠে আছে বস্তা বোঝাই চাপ। তীব্র বেকার সমস্যার যুগে শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামের অলিগলিতে পিঠে ভারি ব্যাগের বোঝা চাপিয়ে মোটরসাইকেলে চেপেও ওরা যেন ছুটে বেড়াচ্ছে! ব্যাগে আছে সংসারের টুকিটাকি জিনিস থেকে শুরু করে কোনো এক প্রেমিকার আব্দারের শখের জিনিস। কেউ আবার নিজের পরিবারের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে অপরের বাড়িতে সঠিক সময়ে খাবার পৌঁছে দেওয়ার জন্য ছুটে চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অনেকেই না ফেরার দেশে চলেও যাচ্ছে। মানুষের কাছে ওদের পরিচয় ওরা ডেলিভারি বয়- আধুনিক যুগে মানুষের শখ মেটানোর যন্ত্র। এখন অবশ্য এই পেশায় মেয়েদেরও দেখা যাচ্ছে। বিনিময়ে সামান্য উপার্জন ওদের হয় - প্রতি ডেলিভারির জন্য ৮ থেকে সর্বোচ্চ ১৪ টাকা! সংস্থা ভেদে আয়ের পরিমাণ সামান্য কমবেশি হয়।         ওদের জীবনে শীত, গ্রীষ্ম, বর্ষা বলে কিছু নাই। নাই কোনো ছুটি, ডিএ, পেনশন বা অন্য কোনো সুযোগ সুবিধা। ওরা সুযোগ সুবিধাহীন নেই রাজ্যের বাসিন্দা, পুঁজিবাদী সমাজের রোবট! ওদের একটাই মন্ত্র - গতি...

দেশ কি কর্পোরেট সেক্টরগুলোর অধীনস্থ হতে চলেছে !!!

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী-:       যেভাবে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার একের পর এক সরকারি সংস্থাগুলো কর্পোরেট সংস্হার হাতে তুলে দিচ্ছে তাতে আশঙ্কা হয় ইংরেজ ইস্ট ইণ্ডিয়া কোম্পানির মত 'বণিকের মানদণ্ড ধরা দিবে রাজদণ্ড রূপে?' এভাবেই একদিন হয়তো সমস্ত সরকারি সংস্হাগুলো বেসরকারি সংস্থার হাতে চলে যাবে। 'দ্বৈত শাসন' এর মত ক্ষমতাহীন দায়িত্ব নিয়ে বসে থাকবে সরকার।           জ্বালানি তেলের দাম বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার সময় বলা হয়েছিল তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে এখানেও ওঠানামা করবে। বাজারে তেলের দাম বাড়লে এখানে দাম বেড়ে যায়। কিন্তু কমলে দাম কমেনা। উৎপাদন শুল্ক, সেস, ভ্যাট ইত্যাদি ট্যাক্সের কথা শুনিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষ কি করে জানবে তাদের ভোটে নির্বাচিত সরকার তাদের সঙ্গে প্রতারণা করবে। তেলের দাম যদি বাজারের উপর ছেড়ে রাখা হয় তাহলে বিপুল খরচ করে কেন্দ্রীয় তেলমন্ত্রী রাখার দরকার কি?         শোনা যায় ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে একটি কর্পোরেট সংস্থা অস্ট্রেলিয়া থেকে বিনাশুল্কে কয়লা আমদানি করার বরাত পেয়েছে। সেই...

২৩ এর বদলা পূরণ, অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

Image
পবিত্র সরকার:- অস্ট্রেলিয়া বনাম ভারতের রোমাঞ্চকর ম্যাচে জয় পেল ভারত। চার উইকিটে অস্ট্রেলিয়া কে হারিয়ে ফাইনালে পৌঁছালো রোহিত বাহিনী। অল্পের জন্য সেঞ্চুরিহারা বিরাট কোহলির। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছে ভারত।  আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ছিল মঙ্গলবার। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ম্যাচের শুরুতে প্রথম উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ঘুরে দাঁড়াই অস্ট্রেলিয়া হেড ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এর ব্যাটিংয়ের উপর ভর করে। তবে এই দুটি বেশিক্ষণ ক্ষণস্থায়ী ছিল না। কেকেআরের তারকা বলার বরুণ চক্রবর্তী বলে আসতেই গিলের হাতে ক্যাচ দিয়ে বসে হেড। সব মিলিয়ে ৪৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৬৪ তুলে অস্ট্রেলিয়া। অধিনায়ক ৯৬ বলে ৭৩ রান করেন।  ২৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ভারত। সাজ ঘরে ফিরে যেতে হয় শুভমান গিল ও রহিত শর্মাকে। তবে বিরাট ও আইয়ার ম্যাচের সমতা ফেরান। বড় ম্যাচের বড় প্লেয়ার তার যজ্ঞ পরিচয় দেয় এই দুই ক্রিকেটার। তবে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় বিরাট কোহলির। অপ...

সিনেমা হলে হাস্যরসের প্রত্যাবর্তন 'মেরে হাজবেন্ড কি বিবি'- র মাধ্যমে

Image
_অ্যাকশন এবং থ্রিলারের ঝাঁকের মাঝে 'মেরে হাজবেন্ড কি বিবি' বক্স অফিসে একটি আশ্চর্য উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে, দর্শকদের মন জয় করেছে_ ভারত, ২২শে ফেব্রুয়ারী, ২০২৫: 'মেরে হাজবেন্ড কি বিবি' প্রেক্ষাগৃহে চলে এসেছে এবং এটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছে। একেবারে সতেজ পারিবারিক বিনোদনমূলক ছবিটি বক্স অফিসে হিট করেছে এবং প্রথম দিনেই যথেষ্ট ভালো কালেকশন হয়েছে ছবিটির। ন্যাশনাল বক্স অফিসে ১.৭ কোটি টাকা আয় করেছে। সপ্তাহান্তে সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে, যা প্রেক্ষাগৃহে আরও বেশি দর্শক আকর্ষণ করবে। যখন রক্তাক্ত অ্যাকশন এবং থ্রিলার বড় পর্দা দখল করে রেখেছে বিগত বেশ কিছুদিন থেকে, সেখানে মেরে হাজবেন্ড কি বিবি প্রেক্ষাগৃহে একেবারে ভিন্ন, ফ্রেশ একটি অভিজ্ঞতা তৈরি করে। অর্জুন কাপুর এই ছবিতে একক পুরুষ চরিত্রে অভিনয় করেছেন। কমেডি, পারিবারিক নাটক, ভালো রসবোধ, বিশৃঙ্খলা এবং প্রেমের বৃত্তের এক নিখুঁত মিশ্রণ রয়েছে, যা দর্শকদের অন্তহীন হাসির রোলারকোস্টারে নিয়ে যাওয়ার জন্য তৈরি। মেরে হাজবেন্ড কি বিবি মুক্তি পাওয়ার পর থেকে এটি নেটিজেন এবং সমালোচ...

ভুরা - একটি প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন কেমিক্যাল ব্র্যান্ড, সৌরভ গাঙ্গুলিকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করল

Image
  ভারত, ২১ ফেব্রুয়ারি, ২০২৫: ভুরা বাউ-কেমি এলএলপি, একটি গ্লোবাল কনস্ট্রাকশন কেমিক্যাল ব্র্যান্ড, বিখ্যাত ক্রিকেট কিংবদন্তি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং পরামর্শদাতা হিসেবে ঘোষণা করতে পেরে গর্বিত। এই অংশীদারিত্ব ব্র্যান্ডের জন্য একটি নতুন অধ্যায় চিহ্নিত করল। কারণ তারা কনস্ট্রাকশন কেমিক্যাল শিল্পের বৃহত্তম বাজারে নিজেদের একটি জায়গা তৈরি করতে শুরু করেছে।   শ্রী সৌরভ গাঙ্গুলি এই ব্যাপারে বলেন, "ভুরা-এর সাথে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত, এটি এমন একটি কোম্পানি যা অত্যাধুনিক প্রযুক্তিকে উদ্ভাবন এবং উৎকর্ষতার প্রতি যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেট হোক বা জীবনে, স্থায়ী কিছু তৈরি করার জন্য সঠিক দৃষ্টিভঙ্গি এবং টিম ওয়ার্ক প্রয়োজন। আমি বিশ্বাস করি ভুরা বিকাশের দৃষ্টিভঙ্গি, উদ্ভাবন এবং মূল মানবিক মূল্যবোধের উপর তাদের মনোযোগ দ্বারা পরিচালিত, যা আমার নিজস্ব নীতিগুলির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমি তাদের আরও ভাল নির্মাণের লক্ষ্যে সমর্থন করতে আগ্রহী।"   ভুরা-এর সিইও মি. মিনেশ চৌধুরীও এই অংশীদারিত্ব সম্পর্কে তাঁর উচ্ছ্ব...

'প্রেম হোক প্রতিবাদ'- ধরা পড়ল প্রেমের বিভিন্ন রূপ

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী       স্বাভাবিক ভাবেই প্রতিটি ক্ষেত্রে অনুভূতি আলাদা হলেও 'প্রেম' শব্দ বন্ধনী যেকোনো বয়সী কিশোর-কিশোরী বা তরুণ-তরুণীর হৃদয়ে দিয়ে যায় বসন্তের দোলা। রঙিন ফাগের মত মন হয়ে ওঠে সাতরঙা রামধনুর মত রঙিন। খোলা ছাদে রোমান্টিক মুডে প্রেমিকার হাত ধরে পূর্ণিমার চাঁদ এনে দিতে প্রেমিকের মন চায়। গঙ্গার তীরে বসে প্রেমিকার কোলে মাথা রেখে বাদাম খেতে খেতে গঙ্গার ঢেউ গুণতে গুণতে যুগল ভেসে যায় অন্য প্রেমের জগতে। এরকম অসংখ্য কল্পদৃশ্য ভেসে ওঠে প্রেমিক-প্রেমিকার চোখে। কাব্যরসিক পাঠক মুহূর্তে পৌঁছে যায় সেখানে।       কিন্তু কোনো কাব্যের শিরোনাম যদি হয় 'প্রেম হোক প্রতিবাদ' তখন পাঠকের ভাবনা প্রেমের চির পরিচিত পথ ছেড়ে অন্য খাতে বইতে বাধ্য হবে। দক্ষ স্রষ্টা তার লেখনির হাত ধরে পাঠকের মনে নিশ্চিতরূপে অন্য ভাবনা এনে দেবেন। যেমন দিলেন বেলেঘাটার সঙ্গীতা কর।         প্রেম থাকবে অথচ রবীন্দ্রনাথ থাকবেনা, তাই কখনো হয়! আসলে 'রবীন্দ্রকাব্য' ডিপার্টমেন্টাল স্টোরের মত। প্রেম থেকে শুরু করে বিরহ কাব্যজগতের সমস্ত কাহিনী ধরা পড়েছে তাঁর কলমে। ...

অপেক্ষা করছে ভয়ংকর পরিণতি!!!

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী     কথায় আছে 'আধা মাঘে কম্বল কাঁধে', অর্থাৎ মাঘ মাসের মাঝামাঝি সময় থেকেই ধীরে ধীরে শীতের প্রকোপ কমতে থাকে। মানুষও শীতের পোষাক তুলে দিয়ে বসন্তের অপেক্ষায় থাকে। কিন্তু এবার যে হারে মাঘ মাসের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রা বাড়ছে তাতে গ্রীষ্মের অনুভূতি পাওয়া যাচ্ছে। মানুষ হয়তো বলতে ভুলে যাবে- 'বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে'। এখন থেকেই সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সে: এ পৌঁছে গেছে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত আগামী পাঁচদিন তাপমাত্রা বাড়বে। মে মাসে তাপমাত্রা কোথায় পৌঁছাবে সেটা ভেবে পরিবেশবিদরা আতঙ্কিত।         মাত্র গত বছরের ঘটনা। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই দুপুরের অনুভূতি নিয়ে হাজির সকালের তাপমাত্রা। ৪০°সে. এর হাত ধরে যাত্রা শুরু করে ধীরে ধীরে সেটা ৫০°সে. এর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছিল। কোন জেলা প্রথম হতে পারে সেটা নিয়ে  চলছিল নীরব লড়াই। ওদিকে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসছিল। রাজ্যের উদ্বিগ্ন চিকিৎসককুল বারবার সতর্কবাণী শুনিয়ে গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠানগ...

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিক - তবুও বঞ্চিত

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী:-         দুর্নীতির খবর সামনে আনতেই নৃশংসভাবে খুন হলেন সাংবাদিক। নৃশংসতার মাত্রা দেখে আতঙ্কে শিউরে উঠলেন পোস্টমর্টের সঙ্গে যুক্ত চিকিৎসককুল।          শাসকদলের বিরুদ্ধে খবর করার অপরাধে দেশদ্রোহীতার আইনে আটক সাংবাদিক। দীর্ঘদিন জেল খাটার পর সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন সংশ্লিষ্ট সাংবাদিক।        রাজনৈতিক দলের দুর্নীতির খবর সংগ্রহ করতে গিয়ে সংশ্লিষ্ট দলের কর্মীর হাতে হেনস্থার শিকার হলেন সাংবাদিক। মারধরের পাশাপাশি তার মোবাইল কেড়ে নেওয়া হয়, ভেঙে দেওয়া হয় ক্যামেরা। এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। শাসকদলের মদতপুষ্ট বালি, কয়লা বা মাটি মাফিয়াদের হুমকি তো আছেই। টেণ্ডার ছাড়া গাছ কেটে বিক্রি করে দেওয়াটা অপরাধ নয়। কিন্তু সেই খবর করতে যাওয়াটা তাদের কাছে অপরাধ বলে গণ্য হচ্ছে। মাঝে মাঝে পুলিশ প্রশাসনের হাতেও সাংবাদিকরা অকারণে নিগৃহীত হয়।          এইধরণের ঘটনা সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। শহর এলাকার আশেপাশে ঘটনা ঘটলে তাও বিষয়টি প্রকাশ্যে আসে। শহর থেকে দূরে হলে...

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Image
সংবাদদাতা: নিউজ হিন্দুস্থান:- প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ মনমোহন সিং।শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে রাত ৯টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৯২ বছর বয়সে দিল্লির এমসে শেষ নিংশ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।২৬ ডিসেম্বর ভারত তার একমাত্র শিখ প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে হারালো।২০২৪ সালের এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন। তিনি পিভি নরসিমহা রাও-এর নেতৃত্বাধীন সরকারের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হওয়ার কয়েক মাস পরে অক্টোবর ১৯৯১ সালে রাজ্যসভায় প্রবেশ করেন। অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের একটি গ্রামে ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, ডঃ মনমোহন সিং ১৯৭২ সালে অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮২-১৯৮৫ সাল পর্যন্ত আরবিআই গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেন।তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নতি সাধন করে। কংগ্রেস নেতা সলমান খুরশিদ সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু...

ভূত চতুর্দশী- একটি হিন্দু উৎসব

Image
অঙ্কিতা চ্যাটার্জ্জী: নিউজ হিন্দুস্থান:- দীপান্বিতা অমাবস্যার আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়ে থাকে। ভূত চতুর্দশীকে 'নরক চতুর্দশী'ও অনেকে আবার ভূত চতুর্দশীকে 'বাঙালির হ্যালুইন' বলে থাকেন। তবে প্রকৃত অর্থে এটা ঠিক হ্যালুইন নয়। এই দিনটার অন্য মাহাত্ম্য আছে।  পুরাণমতে, দানবরাজ বলি যখন স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করে নেন তখন সকলের বেঁচে থাকা কষ্টকর হয়ে যায়। দানবরাজের তান্ডব থেকে সকলকে বাঁচানোর জন্য দেবগুরু বৃহস্পতি ভগবান শ্রী বিষ্ণুকে উপায় বলে দেন। তাঁর উপায়ানুযায়ী তিনি বামন রূপে দানবরাজের কাছে আসেন। ভিক্ষা স্বরূপ তিন পদ সমান ভূমি চান। বলাবাহুল্য শ্ৰী বিষ্ণুকে চেনার পরও বলি না চেনার ভান করে তিন পদ সমান ভূমি দিতে রাজি হোন। বামন রূপে ভগবান শ্রী বিষ্ণু এক পদে স্বর্গ, এক পদে মর্ত্য নেন। পরবর্তী পদ ফেলার আগেই দানবরাজকে তিনি জিজ্ঞাসা করলে দানবরাজ নিজের মাথা পেতে দেন। সেজন্য ভগবান শ্রী বিষ্ণু তার মাথায় পা দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দেন। যেহেতু, দানবরাজ সবটা জেনেও শ্রী বিষ্ণুকে ভূমি দেন, সেজন্য ভগবান শ্রী বিষ্ণু  দানবরাজ বলির নরকাসুর রূপের পুজোর প্রবর্তন করেন। দীপান্বিতা ...

আন্তর্জাতিক মিডিয়া ফোরামের চেয়ারম্যান হলেন সঞ্জয় সিনহা

Image
ভারত ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত: সিনহা নয়াদিল্লি: 'ভারত ও পাকিস্তানের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক থাকা উচিত, যুদ্ধ ও রক্তপাত নয়।পরিস্থিতি এত ভালো হওয়া উচিত যে নেপালের মতো আমরা ভিসা ছাড়াই উভয় দেশে যেতে পারি।'এমনটাই জানালেন ভারতীয় মিডিয়া ব্যক্তিত্ব ও সমাজকর্মী সঞ্জয় সিনহা।উল্লেখ্য, মিঃ সিনহাকে ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম পাকিস্তানের চেয়ারম্যান (ভারত) করা হয়েছে।এবার ভারতে এই আন্তর্জাতিক সংস্থার কাজ দেখভাল করবেন সঞ্জয় সিনহা।নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সম্মেলনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম পাকিস্তানের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী আওয়ান মিঃ সিনহার কাছে ভারতের দায়িত্ব হস্তান্তর করেছেন ।এবার তিনি সংগঠনের দিল্লি অফিসে বসে সংগঠনের কাজ দেখবেন। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম পাকিস্তান এবার ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের সহযোগিতায় অনেক দেশে কার্যক্রম পরিচালনা করবে। সঞ্জয় সিনহা ইন্টারন্যাশনাল ইকুইটেবল হিউম্যান রাইটস সোশ্যাল কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারম্যানও। এই সং...

প্রশাসনিক ব্যর্থতা বনাম নৈতিক অবক্ষয়

Image
    বিশেষ সংবাদদাতা: নিউজ হিন্দুস্থান:-     কোথাও দাদুর হাতে প্রতিবেশী শিশুকন্যা, ছেলের হাতে জন্মদাত্রী, জন্মদাতার হাতে আত্মজা, শিক্ষকের হাতে ছাত্রী, বোন তার আপন ভাইয়ের হাতে, শালিকা জামাইবাবুর হাতে, ডাক্তারের হাতে নার্স, পুরুষ সহকর্মীর হাতে মহিলা সহকর্মী, প্রেমিকের হাতে প্রেমিকা, জনপ্রতিনিধিদের হাতে সাধারণ মানুষ, মালিকের হাতে পরিচারিকি নিগৃহীতা হচ্ছে। তালিকাটা দীর্ঘ হতেই থাকবে।সম্প্রতি রাজ্যের সাংবিধানিক প্রধানের হাতে দপ্তরের মহিলা কর্মী নিগ্রহের অভিযোগ সামনে এসেছে। প্রতিদিন সংবাদ মাধ্যমের পাতায় এইসব খবর ভেসে আসছে। প্রতিটি ক্ষেত্রেই নিকটজনের হাতে এইসব ঘটনা ঘটছে। পাশাপাশি রাস্তাঘাটে অপরিচিতের হাতেও নিগ্রহের ঘটনা ঘটছে। পবিত্র সম্পর্কগুলো আজ কলুষিত, ধূলোয় পড়ে গড়াগড়ি খাচ্ছে। বিশ্বাসের মৃত্যু ঘটছে। অবিশ্বাসের কালো মেঘ সমাজকে ঘিরে ফেলেছে। অতীতে মাঝে মাঝে এইসব ঘটনা সামনে এলেও ওগুলো বিচ্ছিন্ন হিসাবে গণ্য করা হতো। আজ যেন এগুলো স্বাভাবিক হয়ে উঠেছে। এর দায় কার?      চারদেওয়ালের বাইরে কোনো ঘটনা ঘটলে অবশ্যই তার দায়ভার প্রশাসনকে নিতেই হবে। অপরাধী শাসকদলে...

"এক দেশ হ্যায়" - ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসে সংগীত শ্রদ্ধাঞ্জলি

Image
ন্যাশনাল, ১৫ আগস্ট, ২০২৪: "এক দেশ হ্যায়" ভারত এবং এর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আলোড়ন সৃষ্টিকারী একটি সংগীত শ্রদ্ধাঞ্জলি, যা রচনা করেছেন উস্তাদ বিক্রম ঘোষ। ৭৮ তম ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রকাশিত এই বিশেষ গানটি ভারতের বৈচিত্র্য এবং ঐক্যের মর্মকে ধারণ করে, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জনগণের চেতনা উদযাপন করে। গানটি ইন্ডিয়ান আইডলের গায়কদের একটি প্রতিভাবান দল দ্বারা পরিবেশিত হয়েছে: আশিস কুলকার্নি, শুভদীপ চৌধুরী, অঞ্জনা পদ্মনাভন এবং অনন্যা পাল গেয়েছেন এখানে। প্রত্যেক কণ্ঠশিল্পী গানটিতে তাঁদের অনন্য শৈলী এবং কন্ঠের সুরেলা মিশ্রণ তৈরি করেছেন যা দেশাত্মবোধক উচ্ছ্বাসের সাথে অনুরণিত হয়। মাতৃভূমির প্রতি ভালবাসা, গর্ব এবং উৎসর্গের গল্প বলার জন্য তাঁদের কণ্ঠ একত্রিত হয়। "এক দেশ হ্যায়" ইটারনাল সাউন্ডস দ্বারা উপস্থাপিত। হৃদয়গ্রাহী গান লিখেছেন সুতপা বসু। গানের কথা ভারতের বিশাল এবং বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি একটি কাব্যিক শ্রদ্ধা, যা এর মহিমান্বিত ল্যান্ডস্কেপ, প্রাণবন্ত উৎসব এবং এর জনগণের স্থায়ী চেতনার প্রতিচ্ছবি তুলে ধরে। গানের কথাগুলি ভারতের ...

করণ জোহর এবং গুনীত মঙ্গা কাপুরের 'গ্যারাহ গ্যায়ারহ'-র ট্রেলার ZEE5-এ প্রকাশিত হয়েছে

Image
রাঘব জুয়াল, কৃত্তিকা কামরা এবং ধইর্যা কারওয়া অভিনীত, Gyaarah Gyaarah-এর প্রিমিয়ার ৯ আগস্ট ZEE5 এ আসছে ২৬ জুলাই, ২০২৪: "টাইম ইজ ফ্ল্যাট সার্কল," বলেছিলেন নিটশে। কিন্তু সেই বৃত্তটিকে যদি বাঁকানো, এবং ম্যানিপুলেট করা যায়? ZEE5, ভারতের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে, করণ জোহর এবং গুনীত মঙ্গা কাপুর সহ- 'গয়ারাহ গয়ারাহ'-এর ট্রেলার যেন সেটাই করে দেখাচ্ছে। সময় এবং স্থানের সীমানা ভেঙ্গে দিচ্ছে। প্রযোজনা দর্শকদের অতীত পরিবর্তন করে বর্তমান ও ভবিষ্যৎ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে। আজ লঞ্চ হওয়া ট্রেলারটি দর্শকদের এমন এক জগতে নিমজ্জিত করে যেখানে অসম্ভব সম্ভব হয়ে ওঠে, তাদেরকে সময়ের অস্তিত্ব এবং শক্তি সম্পর্কে বিস্মিত করে। দূরদর্শী পরিচালক উমেশ বিস্তের পরিচালনায়, 'গ্যারাহ গ্যারাহ' একটি পাওয়ার হাউস কাস্ট নিয়ে সামনে আসছে, যার মধ্যে প্রধান চরিত্রে রয়েছেন কৃত্তিকা কামরা, ধৈর্য কারওয়া, এবং রাঘব জুয়াল সহ গৌতমী কাপুর, হর্ষ ছায়া, পূর্ণেন্দু ভট্টাচার্য, মুক্তি মোহন, গৌরব শর্মা প্রমুখ। ধর্মাটিক এন্টারটেইনমেন্টের মাল্টিহাইফেনেট করণ জোহর এবং অ...

অনন্ত আম্বানির গ্র্যান্ড ওয়েডিং সেলিব্রেশন সাউথ টাইটানদের একত্রিত করেছে

Image
১২ জুলাই, ২০২৪: সাংস্কৃতিক ঐক্য এবং তারকাখচিত জমকালো প্রদর্শনে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বহুল প্রত্যাশিত বিবাহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্বদের একত্রিত করেছে।  ইতিমধ্যেই তার জাঁকজমক এবং বিশিষ্ট অতিথি তালিকার জন্য বিখ্যাত ইভেন্টটি, এবারে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় তারকাদের একটি দর্শনীয় মিলনক্ষেত্র হয়ে উঠেছে। রাম চরণ এবং রজনীকান্ত ইতিমধ্যেই এসে পড়েছেন, তারকা-খচিত উদযাপনের সূচনা করে৷ তাদের সাথে রয়েছেন মহেশ বাবু, যশ, পৃথ্বীরাজ সুকুমারন। কমল হাসানও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই বিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমার টাইটানদের একটি স্মরণীয় সমাবেশে পরিণত করেছে। দক্ষিণ থেকে এই ধরনের আইকনিক ব্যক্তিত্বদের একত্রিত করার ক্ষমতা অনন্ত আম্বানির গভীর সাংস্কৃতিক সংযোগ এবং দেশ জুড়ে তাঁর অনুরাগের প্রতি সম্মান প্রদর্শন করে। বিবাহের উৎসবগুলি সমসাময়িক কমনীয়তার সাথে ঐতিহ্যগত ভারতীয় ঐশ্বর্যকে মিশ্রিত করে একটি অবিস্মরণীয় ইভেন্টে পরিণত করেছে। এই দক্ষিণ ভারতীয় সুপারস্টারদের তাৎপর্যপূর্ণ উপস্থিতি, উদযাপনে একটি অনন্য সাংস্কৃতিক মাত্রা যোগ করে। তাঁদের উপস্থ...