সিবিএসই বোর্ডের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেরি হওয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি,বিক্ষোভ অভিভাবকদের
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- সিবিএসই বোর্ডের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেরি হওয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি,বিক্ষোভ অভিভাবকদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরীক্ষা দিতে দেয়। স্কুল কর্তৃপক্ষ। বুধবার সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য শিল্পাঞ্চল সহ আসানসোলের বার্ণপুর এলাকার ছাত্র ছাত্রীরা । বার্ণপুরের রিভারসাইড স্কুলে কঠোর ভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। একই সময়ে বার্ণপুর রিভারসাইড স্কুলের পরীক্ষা কেন্দ্রে কয়েক মিনিট দেরিতে পৌঁছায় এক পরীক্ষারতী। তবে এদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় স্কুলের সামনে। অভিভাবকদের অনুরোধ করা সত্ত্বেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তা দেখে সেখানে উপস্থিত অন্যান্য অভিভাবকরা স্কুল পরিচালনার সমালোচনা করে বিক্ষোভ শুরু করেন। পরে খবর পেয়েই স্কুলে পৌঁছায় হীরাপুর থানার পুলিশ। যদিও পরে তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। এক অভিভাবক জানান,বাচ্চা ছেলেটিকে আধঘন্টার উপর বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ছেলেটা কি করে পরীক্ষার হলে আসবে, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে ছেলেটি আসতে দেরি হয়েছে স্কুলে। তবে আম...