Posts

Showing posts with the label পুরুলিয়া

কয়লার কালো কারবারে ফের ইডির কোপ, ১৩৬ কোটির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

Image
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:       কয়লার কালো ধোঁয়ায় ঢাকা এক দীর্ঘ তদন্তের পর ফের বড়সড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। পশ্চিমবঙ্গের বহুচর্চিত অবৈধ কয়লা খনন ও পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে ‘লালা’ এবং তাঁর কথিত সিন্ডিকেটের সঙ্গে যুক্ত সম্পত্তির বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) ২০০২-এর অধীনে ১৩৬.৪৪ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে তদন্তকারী সংস্থা। এর ফলে এই মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত সম্পত্তির মোট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৮১৫.০৮ কোটি টাকা।         ইডির দাবি, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) লিজ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়লা উত্তোলন ও চুরির অভিযোগ রয়েছে। সেই কয়লা বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্রির মাধ্যমে বিপুল অর্থের লেনদেন হয়েছে বলেও তদন্তকারীদের অভিযোগ। ওই অর্থের উৎস আড়াল করতে একাধিক সংস্থা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগ সামনে এসেছে।       সাম্প্রতিক পদক্ষেপে পুরুলিয়ার গড় পাঞ্চকোট ইকো ট্যুরিজম এবং বাঁকুড়ার বিহারীনাথ ইকো ট্যু...

​দামোদর নদে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য

Image
​ রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:       বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলার সীমানা সংলগ্ন গাঙঠিকুলি এলাকায় দামোদর নদে এক মধ্যবয়স্ক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।         ​স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কয়েকজন যুবক নদে স্নান করতে নেমে জলের ওপর দেহটি ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর সাধন পালকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে পুরুলিয়ার নিতুড়িয়া থানার পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।      ​স্থানীয়দের তরফে মৃত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করা হলেও এখনও পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনার আকস্মিকতায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহাসমারোহে পুরুলিয়ায় পালিত হলো জাতীয় লোক আদালত

Image
মোল্লা জসিমউদ্দিন, পুরুলিয়া:-  গত শনিবার  সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি পুরুলিয়া জেলা  আদালতে  বসেছিল জাতীয় লোক আদালত। ওদিন পুরুলিয়া  জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সন্দীপ চৌধুরীর  নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডলের  পরিচালনায় জেলার সদর আদালতে ১১ টি বেঞ্চ হয়।পুরুলিয়া জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব অরিজিৎ মন্ডল  জানান – "এবারের জাতীয় লোক আদালতে নথিভূক্ত ৪৭২৪ টি মামলার মধ্যে ২৭৮১ টি মামলার  নিস্পত্তি ঘটেছে। এইসব মামলায় অর্থের পরিমাণ ৭৮ লক্ষ টাকার বেশি"। পুরুলিয়া লোক আদালতে এক নজিরবিহীন ঘটনা ঘটল, যা বিচারব্যবস্থার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপরিচিত সাতজন মহিলা সমাজসেবী ও শিক্ষিকা একদিনের জন্য  সাম্মানিক বিচারক'-এর ভূমিকায় অবতীর্ণ হয়ে আড়াই হাজারের বেশি মামলার নিষ্পত্তি ঘটিয়েছেন।

জঙ্গলমহল- সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিল অবৈধ খাদান মাফিয়ারা

Image
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পুরুলিয়া:-          সাংবাদিকদের কলমে বারবার ফুটে উঠেছে  অবৈধ বালি, পাথর বা কয়লা খাদানের কথা।অথবা চিত্র সাংবাদিকের ক্যামেরায় সেই দৃশ্য বন্দী হয়েছে। এইসব খবর সামনে আসার সঙ্গে সঙ্গে প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের প্রায় সবকটি অবৈধ খাদান বন্ধ করে দেয়। এরফলে আর্থিক ক্ষতির মুখে পড়ে খাদান মাফিয়ারা। তাদের আক্রোশ এসে পড়ে সাংবাদিকদের উপর। প্রতিশোধ নিতে তারা মরিয়া হয়ে ওঠে।        সম্প্রতি পুরুলিয়ার বলরামপুরে বন বিভাগের জমিতে অবৈধভাবে পাথর খাদান চালানোর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন অবৈধ পাথর খাদানগুলি বন্ধ করে দেয়। পাশাপাশি আদিবাসী নেতা লক্ষ্মীনারায়ণ সিং সর্দার অবৈধ খাদান বন্ধের দাবি তুললে এলাকার তিন ব্যবসায়ী তাকে জাতি তুলে কু'কথা বলেন ও প্রাণনাশের হুমকি দেন। আতঙ্কিত লক্ষ্মীনারায়ণ বাবু বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।         এদিকে আদিবাসীদের একটি সংগঠনের সদস্যরা পাথর খাদান চালুর দাবিতে বলরামপুর ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি জ...

অমৃত ভারত স্টেশন এর পরিকাঠামো খতিয়ে দেখতে পৌঁছালেন এজিএম সৌমিত্র মজুমদার

Image
সংবাদদাতা: পুরুলিয়া:- অমৃত ভারত স্টেশন এর পরিকাঠামো খতিয়ে দেখতে সরজমিনে পৌঁছালেন দক্ষিণ পূর্ব রেলের এজিএম সৌমিত্র মজুমদার। বুধবার দুপুর বারোটা নাগাদ সেলোন কারে চান্ডিল হয়ে আদ্রা ডিভিশনের বরাভূম রেল স্টেশনে এসে পৌঁছান তিনি। এরপর বরাভুম রেলস্টেশনের স্টেশন মাস্টার ও উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন তিনি।এদিন এজিএম আসার খবরে স্টেশনে এসে পৌঁছায় বলরামপুর নাগরিক মঞ্চের সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি।তারা বরাভূম স্টেশনের অদুরে থাকা রেল গেটের ভোগান্তির কথা তুলে ধরেন এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের কাছে। শুধু তাই নয় পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি কে বরাভূমে স্টপেজ দেওয়ার দাবিও জানান। যদিও এই বিষয়টি নিয়ে কেবল আশ্বাসই দিচ্ছে,সমাধান না! এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৌমিত্র মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কিছু বলতে চাননি। রেলের উচ্চ থেকে উচ্চপদস্থ কর্মকর্তা নয় খোদ রেলমন্ত্রীর আশ্বাসেও ভিজলো না চিড়ে। এমনটাই মনে করছেন রেল গেটে জেরবার জনসাধারণ।

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে আয়োজিত হলো মহুলবনের ‘স্মরণে রবীন্দ্রনাথ ’ অনুষ্ঠান

Image
অন্তরা সিংহরায়:- বাংলা সাহিত্য ও কাব্যগীতির শ্রেষ্ঠ স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান আয়োজন করলো মহুলবন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাগৃহে। মহুলবন সাহিত্য গোষ্ঠীর পাঁচ বর্ষ পূর্তিতে ৫ মঞ্চে ৫০০ শিল্পীর পঞ্চম মঞ্চের অনুষ্ঠান ছিলো এটি। এদিন পুরুলিয়ার ঝুমুর সম্রাট শলাবৎ মাহাত স্মরণে অনুষ্ঠানের মঞ্চ উৎসর্গ করা হয়।  ২২ শ্রে শ্রাবণ উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।এদিনের অনুষ্ঠানে কবি তাপস দত্ত ও মহুলবনের সম্পাদক তথা কবি নরেন্দ্রনাথ সেনগুপ্তের একটি করে কবিতার বই প্রকাশিত হয়৷ অনুষ্ঠানে  বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন আশিস গিরি (অধিকর্তা পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র,ভারত সরকার),কবি কেশবরঞ্জন,কবি পিনাকি রায়, কবি সাতকর্ণী ঘোষ, কবি প্রদীপ গুপ্ত, বাচিক শিল্পী অঞ্জল চট্টোপাধ্যায়, কবি অন্তরা সিংহ রায়, বাচিক শিল্পী রুপা মজুমদার, বাচিক শিল্পী যূথিকা মজুমদার, বাচিক শিল্পী শ্রাবন্তী ঘোষ সহ আরও অনেকে।   অনুষ্ঠানটি কবিগুরুর লেখা “ তাই তোমার আনন্দ আমার পর , তুমি তাই এসেছো নীচে ” গানটি পরিবে...

২০২১ এ বিধানসভা নির্বাচনে হেরে যাবার কারণে সেই প্রতিহিংসা থেকেই বাংলার মানুষের হকের ৭০০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার" এমনই বার্তা দিলেন পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের নেতা

Image
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজপথে বাংলার অধিকারের জন্য লড়াইয়ে নেমেছেন। ২০২১ সাল থেকে কেন্দ্রের বকেয়া দ্রুত বিতরণের দাবিতে আজ অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন তিনি। তৃণমূল নেতানেত্রী এবং বিক্ষুব্ধ MGNREGA শ্রমিক, যারা গত দুই বছর ধরে তাদের মজুরি পায়নি, তাদের সঙ্গে কলকাতার রেড রোডে, তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ধরনা অবস্থানের সূচনা করেছেন।  এই বিষয়ে বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন বলেছেন "আজকে মনরেগা দিবস গরিব মানুষের কাজের অধিকার সুনিশ্চিত করতে জাতির জনক মহাত্মা গান্ধীর নামে MGNREGA আইন কার্যকর করা হয়। কিন্তু কেন্দ্রের বিজেপির পরিচালিত স্বৈরাচারী সরকার বাংলার ২১ লক্ষ শ্রমিককে ১০০ দিনের কাজ করিয়ে তাদের টাকা ২ বছর ধরে আটকে রেখেছে।" তিনি আরো বলেছেন "২০২১ এ বিধানসভা নির্বাচনে হেরে যাবার কারণে সেই প্রতিহিংসা  থেকেই  বাংলার মানুষের হকের ৭০০০ কোটি টাকা আটকে রেখেছেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। যারা গান্ধীজির আদর্শকে মানে না, তারা কিভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করবে। বাংলার মানুষের...

বিজেপি একটা মিথ্যেবাদীর দল” বললেন পদ্মত্যাগী ঝালদার দিদির দূত

Image
 ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর দিদির সুরক্ষা কবচ প্রকল্পের কথা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। দিদির দূত হিসেবেই সুরক্ষা কবচ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মোবাইলের মাধ্যমে বিশদে সমস্ত প্রকল্পের বিষয়টি তুলে ধরে মানুষকে বুঝিয়ে তাঁদের সমস্যার কথা জানাচ্ছে সরকারকে। দিদির এই সুরক্ষা কবজ প্রকল্পের মধ্যে রয়েছে ১৫টি মূল প্রকল্প। সে বিষয়ে মানুষকে জানিয়ে তাঁদের মতামত নিয়ে অ্যাপের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রশাসনের নজরে। ফলে সাধারণ মানুষে যেকোনও সমস্যা দ্রুত সমাধান হচ্ছে। এবার এই দিদির দূত কর্মসূচিতে অংশগ্রহণ করলো পুরুলিয়ার ঝালদার বিজেপি থেকে আসা আস্তিক গড়াই।  দিদির দূত আস্তিক গড়াই তাঁর বক্তব্যে বলেছেন, "২০১৮ সালে মানুষের ক্ষোভ অভিমান তৈরী হয় চিতমু গ্রাম পঞ্চায়েতে সিপিআইএম এবং কংগ্রেসের বিরুদ্ধে সেই সময় আমি বিজেপিতে যোগদান করি। কিন্তু দেখতে পাই ভারতীয় জনতা পার্টি হল বাস্তবে একটা মিথ্যেবাদীর দল। যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দলের সদস্য সংখ্যা বাড়ায় পাশাপাশি সাধারণ মানুষকে ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবে তার একটাও পূরণ করে না। তাই গত চার...

দিদির সুরক্ষা কবচ উন্নয়নের হাতিয়ার বললেন, 'পদ্মত্যাগী দিদির দূত রাথু মাহালি

Image
দিদির সুরক্ষা কবচ প্রচারকার্যের অংশ হিসাবে পুরুলিয়া জেলা জুড়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং নিশ্চিত করছেন যে, সমস্ত যোগ্য ব্যক্তিদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার প্রদত্ত ১৫টি কল্যানমুলক প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার সেই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বিজেপি-ত্যাগী রপো গ্রাম পঞ্চায়েতের সদস্য রাথু মাহালি। 'দিদির দূত' রাথু মাহালি বলেছেন, "আমি উন্নয়নের স্বার্থে বিজেপি দল ছেড়েছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নকে পাখির চোখ করে এগিয়ে চলেছে ওপর দিকে বিরোধী দলগুলি কুৎসা, অপপ্রচার ছাড়া আর কিছুই করেনা। বাংলায় ৩৪ বছরের অপশাসনকে সরিয়ে নতুন দিশা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও ব্যাখ্যা করে বলেন ২০১৮ সালে জানুয়ারী মাসে আমি বিজেপিতে যোগদান করি কিন্তু দেখি দলটির মধ্যে কোনো গণতন্ত্র বলে কিছু নেই আছে শুধু একনায়কতন্ত্র। এই বিষয়ে বিধায়ককে জানানো হলে তিনি অন্যান্য কাজে ব্যস্ত বলে এড়িয়ে যান। সেদিনই আমি ঠিক করি যে দলে গণতন্ত্র আছে আর যারা উন্নয়নকে জীবনের চিন্তাধারা হিসাবে এগিয়ে যায় সেই মা মাটি মানুষে...

অনিয়ন্ত্রিত হয়ে হাইওয়া উল্টে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সেতু

Image
কৌশিক মুখার্জী: নিতুরিয়া:- অনিয়ন্ত্রিত হয়ে হাইওয়া উল্টে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সেতু। ঘটনাটি ঘটেছে নিতুরিয়ার অন্তর্গত দামোদর নদের ওপর সুভাষ সেতুতে। স্থানীয় সুত্রে খবর,মঙ্গলবার গভীর রাতে স্ল‍্যাগ ভর্তি হাইওয়াটি পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমানে আসার সময় দামোদর নদের সুভাষ সেতুর মাঝখানে এসে অনিয়ন্ত্রিত অবস্থায় উল্টে যায়। এর ফলে সেতুর রেলিং গার্ড ভেঙে যায়। তবে ওই হাইওয়াটি নদী খাতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। একই সাথে হাইওয়ার চালক ও খালাসি অল্পের জন‍্যে প্রাণে রক্ষা পায়। তাদের কোনো রকমে উল্টে যাওয়া গাড়ির ভিতর থেকে বের করা হয়। জানা গেছে তারা দুজনেই অল্প বিস্তর জখম হয়েছে। তবে বুধবার সকালে ওই উল্টে যাওয়া হাইওয়ার স্ল‍্যাগ খালি করে অন‍্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপরেই দামোদরের সুভাষ সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।

অঞ্চলে একদিন কর্মসূচিতে পুরুলিয়ার জেলা নেতৃত্বের বার্তা: "আজ দিদির দূত হয়ে নেতা-মন্ত্রীরা মাঠে নেমে জনগণের কল্যাণে কাজ করছেন

Image
মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত অঞ্চলে একদিন কর্মসূচি পালিত হলো, আগয়া-নড়রা গ্রাম পঞ্চায়েতের কুশটাঁড় ষোলআনা শিবমন্দিরে পুজো দিয়ে। দিনের সূত্রপাতে জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সারা গ্রাম পরিদর্শন করেন। যেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন, 'মুখ্যমন্ত্রী নবান্নকে মানুষের ঘরের উঠোনে নিয়ে এসেছেন। প্রশাসন এখন মানুষের জন্য মাঠে নেমে কাজ করছে। বাম জমানায় সকলকে দেখা যেত রাইটার্স বিল্ডিংয়ে বসে কাজ করতে। আজ নেতা-মন্ত্রীরা মাঠে নেমে জনগণের কল্যাণে কাজ করছেন'। ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতে শুভাশীষ বটব্যাল ভামুরিয়া অঞ্চলের, গ্রাম পারবেলিয়ার শিব মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি নিতুড়িয়া গার্লস হাইস্কুলে পরিদর্শনে যান সেখানে তিনি স্কুলের প্রধানশিক্ষকের সঙ্গে কথোপকথনের সময় উল্লেখ করেন "আমাদের দায়িত্ব শুধু সমস্যাটা জানা নয় বরং কীভাবে সেটার সমাধান করা যায় সেইটা নিয়ে পদক্ষেপ নেওয়া।"  পাশাপাশি তিনি আরো উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে নানা প্রকল্পের মধ্যে তাঁদের অন্তর্ভু...

দীপাবলি ও বাঁধন উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করল সাঁতুড়ি পুলিশ

Image
সংবাদদাতা: রঘুনাথপুর:- দীপাবলি ও বান্ধনা উৎসবকে সামনে রেখে সাঁতুদি থানার পক্ষ থেকে শিশুসহ এলাকার অভাবী মানুষের মধ্যে শাড়ি, কম্বল ও অন্যান্য কাপড় বিতরণ করা হয়েছে।মোট 250টি কাপড় বিতরণ করা হলো। সাঁতুড়ি পুলিশের এই প্রচেষ্টায় এলাকার মানুষের মধ্যে আনন্দের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।

পুরুলিয়ার পড়াডিহা গ্রামে শাকম্বরী গ্রুপের একটি ইস্পাত কারখানার উদ্বোধন করলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Image
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- শনিবার পুরুলিয়ার শিল্পতালুক মধুকুন্ডা সংলগ্ন  পড়াডিহা গ্রামে প্রদীপ জ্বালিয়ে শাকম্বরী গ্রুপের একটি ইস্পাত কারখানার উদ্বোধন করলেন রাজ্যের শিল্প তথা বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের পড়াডিহা গ্রামে বন্ধ হয়ে যাওয়া একটি রুগ্ন ইস্পাত কারখানাকে শাকম্ভরী গ্রুপ অধিগ্রহণ করে নবরূপে এসপিএস স্টিলস রোলিং মিলস লিমিটেড(ইউনিট টু) নামে পথ চলা শুরু করল। এই নতুন ইস্পাত শিল্পে  কর্মসংস্থান কমপক্ষে ১০০০ জন হবে। এদিন এই নতুন সুসংহত ইস্পাত শিল্পের আনুষ্ঠানিক সূচনা হয় রাজ্যের শিল্প তথা বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে। এদিন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন বেশ সাড়া মিলেছে আজ। ৫টি সংস্থা টা বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে। আশা রাখি আগামী দিনে আরো অনেকে এগিয়ে আসবে। পুরুলিয়া ভারতবর্ষের মানচিত্রে আগামীতে একটি বড়ো শিল্প নগরী হয়ে উঠবে। কর্মসংস্থানের নতুন দিগন্ত দেখাবে পুরুলিয়া। সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর দীপককুমার আগরওয়াল রাজ্য সরকারের প্রসংসা করে বলেন, বাংলায় শিল্প স্থাপনে সমস...

জাতীয় কংগ্রেসের সাংগঠনিক বৈঠক তুন্তুরীতে

Image
নিজস্ব সংবাদদাতা: বাঘমুন্ডি: পুরুলিয়া:- ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক বৈঠক অঞ্চল থেকে সংসদে সংসদে। বুধবার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত তুন্তুরি সুইসা অঞ্চলের ১৬ টি বুথের বুথ সভাপতি সহ বুথের কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক, ত্রি-স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন, পুনরায় অঞ্চল সভাপতি গঠন ও জাতীয় কংগ্রেসের সদস্য পদ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় পুনরায় অঞ্চল সভাপতি ও যুব সভাপতি গঠন করা হয়েছে বলে সূত্রে জানা যায়। এদিন পুনরায় নির্বাচিত হন অশ্বিনী কুমার মাহাতো, সহ সভাপতি নিমাই মাহাতো, সুশান্ত গোরাই, আশুতোষ মাহাতো এবং যুব সভাপতি নির্বাচিত  সঞ্জীব গোরাই,সহ সভাপতি দেব উল্লাস কুইরী।  সামনে ত্রি-স্তর গ্রাম পঞ্চায়েত । নির্বাচন কে সামনে রেখে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে জাতীয় কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, সভায় উপস্থিত সমস্ত নেতৃত্বগনকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং তাদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আলোকপাত করেন। এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস শক্তি বৃদ্ধি তার জ্বলন্ত উদাহ...

মহিলা ট্রেন বগিতে বসা ও ঘুরাঘুরি করার জন্য ১০জনকে গ্রেপ্তার করল আরপিএফ

Image
নিজস্ব প্রতিনিধি: বাঘমুন্ডি:পুরুলিয়া :- দক্ষিণ পূর্ব রেলওয়ে টাটা হাটিয়া মেমো প্যাসেঞ্জার ট্রেনের মহিলা বগি থেকে অযথা ঘোরাঘুরি করা ও মহিলা সিট এ বসার  অপরাধে ১০জন ব্যক্তিকে গ্রেপ্তার করলো সুইসা আরপিএফ থানার পুলিশ।  ঘটনাটি বৃহস্পতিবার পুরুলিয়ার সুইসা রেল স্টেশনের। সুইসা রেল স্টেশন সূত্রের খবর, রেলওয়ে ধারা এক্ট অনুসারে টাটা হাটিয়া মেমো প্যাসেঞ্জার ট্রেনে আরপিএফ পুলিস আধিকারিকরা অভিযান চালান। অভিযান চলাকালীন সেই ট্রেনের মহিলা বগিতে ১০জন ব্যক্তিকে ঘোরাঘুরি করা ও মহিলা সিটে বসার অপরাধে সুইসা রেল স্টেশনের আরপিএফ থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।  এদিন তিরুলডি স্টেশন থেকে সুইসা স্টেশন পর্যন্ত চলন্ত ট্রেন থেকে গ্রেপ্তার হওয়া দশ জনকে রেলওয়ে বিভাগের মামলা রুজু করে রেলওয়ে মেজিস্ট্রেট এর কাছে পাঠানো হয়েছে বলে জানান সুইসা আরপিএফ  থানার এস.আই এস.এফ .বদ্রা।

রহস্য জনক ভাবে মৃত শিকারী সিং মুড়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করল বাঘমুন্ডি থানার পুলিস

Image
নিজস্ব সংবাদদাতা: বাঘমুন্ডি:পুরুলিয়া:- প্রসঙ্গত,গত মাসের ১৬ তারিখে পুরুলিয়ার বাগমুন্ডি থানার রবিডি গ্রামে বেআইনী মদ বিক্রির বিরূদ্ধে অভিযান চালায় ঝালদা সার্কেলের আবগারী দপ্তরের কর্মীরা। সেখানে শিকারী মুড়া  (২৬) নামে এক আদিবাসী যুবককে আটক করে আবগারী দপ্তরের কর্মীরা। তার কাছ থেকে ২০ লিটার দেশী মদ বাজেয়াপ্ত করে আবগারী দপ্তরের কর্মীরা।তাকে গ্রেফতার করেন গত মাসের ১৭ তারিখ পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। গত ১৮ তারিখ জেলে থাকাকালীন অসুস্থ হওয়ায় জেল কর্তৃপক্ষ তাকে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করেন। গত ২০ তারিখ রবিবার দুপুরে শিকারী মুড়ার মৃত্যু হয়।  এদিকে ধৃতের মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে বাঘমুন্ডি এলাকাজুড়ে।শিকারি মুড়ার মৃতদেহ চড়িদা মোড়ে রাস্তায় রেখে গত মাসের মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসী সহ স্থানীয় ও আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি সংগঠন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন আবগারি দপ্তরের কর্মীদের অত্যাচারেই শিকারি মুড়ার মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত সহ ...