অঞ্চলে একদিন কর্মসূচিতে পুরুলিয়ার জেলা নেতৃত্বের বার্তা: "আজ দিদির দূত হয়ে নেতা-মন্ত্রীরা মাঠে নেমে জনগণের কল্যাণে কাজ করছেন


মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ঘোষিত অঞ্চলে একদিন কর্মসূচি পালিত হলো, আগয়া-নড়রা গ্রাম পঞ্চায়েতের কুশটাঁড় ষোলআনা শিবমন্দিরে পুজো দিয়ে। দিনের সূত্রপাতে জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সারা গ্রাম পরিদর্শন করেন। যেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময় উল্লেখ করেন, 'মুখ্যমন্ত্রী নবান্নকে মানুষের ঘরের উঠোনে নিয়ে এসেছেন। প্রশাসন এখন মানুষের জন্য মাঠে নেমে কাজ করছে। বাম জমানায় সকলকে দেখা যেত রাইটার্স বিল্ডিংয়ে বসে কাজ করতে। আজ নেতা-মন্ত্রীরা মাঠে নেমে জনগণের কল্যাণে কাজ করছেন'।

ভামুরিয়া গ্রাম পঞ্চায়েতে শুভাশীষ বটব্যাল ভামুরিয়া অঞ্চলের, গ্রাম পারবেলিয়ার শিব মন্দির পরিদর্শন করেন। এরপর তিনি নিতুড়িয়া গার্লস হাইস্কুলে পরিদর্শনে যান সেখানে তিনি স্কুলের প্রধানশিক্ষকের সঙ্গে কথোপকথনের সময় উল্লেখ করেন "আমাদের দায়িত্ব শুধু সমস্যাটা জানা নয় বরং কীভাবে সেটার সমাধান করা যায় সেইটা নিয়ে পদক্ষেপ নেওয়া।" 

পাশাপাশি তিনি আরো উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে নানা প্রকল্পের মধ্যে তাঁদের অন্তর্ভুক্ত করিয়েছে। তিনি বলেছেন, "তিনি কন্যাশ্রী থেকে শুরু করে যাদের উচ্চশিক্ষার ইচ্ছে ছিল কিন্তু আর্থিক কারণে পিছিয়ে পড়তে হচ্ছিলো, তাদেরকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় এনেছেন।"

জেলা নেত্রী সুমিতা সিংহ মল্লা সোনাইজুড়ি অঞ্চলের চার্চের ময়দানের সভা থেকে দলীয় কর্মীদের উদ্দেশে বলেছেন "আমাদের নেত্রী মানুষের কাজ করার জন্য পদে বসিয়েছে আমাদের দায়িত্ব সেটা বাস্তবায়নের ওঠে নিয়ে যাওয়া। পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সকল জাতি-ধর্ম-বর্ণকে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে মানুষের কাছে গিয়ে আমাদের দলীয় কর্মীদের বোঝাতে হবে মুখ্যমন্ত্রী জঙ্গলমহল বাসীদের জন্য ঠিক কী করেছেন। যে দিনকে আমরা এটা সাধারণ মানুষকে বুঝিয়ে উঠতে পারবো সেদিনকে আমাদের কর্মসূচি সফল হবে।"

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়