Posts

Showing posts with the label দেশ (ক্রিকেট)

টি-২০ বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা করল ভারত

Image
ক্রীড়া সাংবাদিক, কলকাতা -:        ২০২৬ সালের ৭ ই মার্চ থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। প্রধান নির্বাচক অজিত আগারকার ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের উপস্থিতিতে  আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের জন্য পনেরো জনের দল চূড়ান্ত করল বিসিসিআই। অফফর্মে থাকার জন্য দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল এবং দলে ফিরলেন ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন। পিচের কথা ভেবে দলে রাখা হয়েছে চার জন নিয়মিত স্পিনার এবং  একাধিক স্পিনার-অলরাউন্ডার। তার আগে জানুয়ারি মাসে এই দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে  পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। টিম ইন্ডিয়া তাদের গ্রুপ ম্যাচগুলি খেলবে দিল্লি, মুম্বই, কলম্বো এবং আহমেদাবাদে। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে গ্রুপ এ-তে রাখা হয়েছে। গ্রুপের অন্যান্য দলগুলো হলো  মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং পাকিস্তান।          ঘোষিত ১৫ জনের দলে আছেন সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ অধিনায়ক),  অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক ...