শান্তিপূর্ণ পরিবেশে ভোটদানের বার্তা- বাউল শিল্পীর অভিনব উদ্যোগ
সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -: এইরাজ্যের নির্বাচন মানেই রক্তপাত, বুথ দখল, ছাপ্পা ভোট। সেই চেনা ছবি বদলে দিতে মাঠে নেমেছেন বিশিষ্ট বাউল শিল্পী ড. স্বপন দত্ত বাউল। রাজনৈতিক দলের ঝাণ্ডার পরিবর্তে হাতে একতারা ও গলায় বাউল সংগীতের সুর নিয়ে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটদানের বার্তা দিতে তিনি জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন। সুরের মূর্ছনায় তিনি সাধারণ মানুষকে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। লক্ষ্য সাধারণ ভোটারদের মনে সাহস জোগানো এবং শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট নিশ্চিত করা। শিল্পীর বাউল গানের কথায় রয়েছে নাগরিক কর্তব্যের কথা, ভয়কে জয় করার রসদ। যখন তিনি উদাত্ত কণ্ঠে গাইছেন, "ওগো ভারতবাসীগণ ওগো বাংলার মানুষগণ... নিজের ভোট নিজেই দাও..." সাধারণ মানুষ মাটির গান শুনতে ভিড় করছেন এবং সেই সুযোগে তিনি বুঝিয়ে দিচ্ছেন কেন প্রতিটি ভোট মূল্যবান। আসলে শিল্পী জানেন মানুষের মনের কাছাকাছি পৌঁছানোর শ্রেষ্ঠ মাধ্যম হলো সঙ্গীত। বাউল গানের স্নিগ্ধতা ভোটের সময় সাধারণ মানুষের মনের অজানা আতঙ্ক দূর করতে সা...