Posts

Showing posts with the label বারাবনি

মনোনয়ন পত্রা জমাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় বারাবনি বিডিও অফিস চত্বর

Image
কৌশিক মুখার্জী: বারাবনি:- মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় বারাবনি বিডিও অফিস চত্বর।বিরোধীদের অভিযোগ মনোনয়ন জমা বা ডিসিআর কাটার পর বিডিও অফিস চত্বর থেকে বের হবার পরেই শাসক দলের দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায় এবং তাদের ডিসিআর কেড়ে নেওয়া হয়, মারধর করা হয়।এই ঘটনার জন্য এলাকায় মোতায়ন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী এবং রেফ, তা সত্বেও এমন পরিস্থিতি। পুলিশ ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।  বিরোধীরা জানান, তাদের মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাধা দিচ্ছে তৃণমূল। আমাদের কর্মীরা ভয়ে ও আতঙ্কে রয়েছে। তৃণমূল সন্ত্রাস করছে।  অন্যদিকে রাজ্যের শাসক দলের নেতা বলেন , আমরা সিপিআইএম এর আমলে একটাও মনোনয়ন পত্র জমা দিতে পারতাম না। আর আমরা বিরোধীদের শান্তি পূর্ণ ভাবে তাদের মনোনয়ন পত্র জমা দিতে সাহায্য করছি। আজ মাত্র ৩৩ জনের মতো জমা দিয়েছে। কিছুই সন্ত্রাস হয়নি, বিরোধীরা শুধু শুধু অপপ্রচার করছে।