বড়দিন ও তার তাৎপর্য
অঙ্কিতা চ্যাটার্জী:- বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে আলোর মালায় সেজে উঠছে এইরাজ্যের চার্চগুলো। কেক তৈরি করে সেগুলো সময়মতো সরবরাহ করার জন্য বেকারিগুলোতে দ্যাখা যাচ্ছে চরম ব্যস্ততা, দম ফেলার ফুরসত নাই। সবার মধ্যে একটা সাজো সাজো ভাব। কারণ সামনে যে বড়দিন অর্থাৎ ২৫ শে ডিসেম্বর, খ্রীষ্টানদের বাৎসরিক উৎসব। এই দিনটি ঘিরে সমগ্র বিশ্বজুড়ে সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা দেখতে পাওয়া যায়। অন্য সম্প্রদায়ের উৎসব হলেও ধীরে ধীরে এটাও বাঙালিদের নিজস্ব অনুষ্ঠান হয়ে উঠেছে। রাজ্যের চার্চগুলোতে বাঙালিদের ভিড় সেই ইঙ্গিতই দেয়। ২৫ শে ডিসেম্বর দিনটি হলো খ্রীষ্ট ধর্মের প্রচারক যীশু খ্রীষ্টের জন্মদিন। বেথেলহেমে এক গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন মহামানব যীশু খ্রীষ্ট। তখন থেকেই খ্রীষ্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে বড়দিন হিসেবে পালন করে আসছে। তাদের বিশ্বাস পাপের হাত থেকে মানুষকে মুক্তি দিতে, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে ঈশ্বরের ইচ্ছায় কুমারী মেরীর গর্ভে পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেন ঈশ্বর-পুত্র যীশু খ্রীষ্ট। খ্রীষ্টান ধ...