বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি
রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:
বিশ্ব যোগ দিবস উপলক্ষ্যে রবিবার হাওড়ার আমতা থানার খড়িয়প এলাকায় অখিল ভারতীয় গো-রক্ষা মহাসংঘের উদ্যোগে পালিত হলো এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ, গোমাতা সেবা ও গো-সংরক্ষণ কর্মসূচি। পরিবেশ ও প্রাণীকুলকে রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উৎসাহের সঙ্গে অংশ নেন।
প্রদীপ প্রজ্জ্বলন ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বিশিষ্ট মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আয়োজিত আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতি ও কৃষিব্যবস্থায় গোমাতার গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং গো-সেবার মাধ্যমে প্রাণীকল্যাণের বার্তা দেওয়া হয়।
গো-রক্ষা কমিটির রাজ্য সভাপতি প্রদীপ মাইতি জানান, ২০১৬ সালে গঠিত এই কমিটি গত ১০ বছরে গো-সেবার মাধ্যমে ১ লক্ষেরও বেশি পরিবারকে স্বনির্ভর করতে সক্ষম হয়েছে।
Comments
Post a Comment