একাদশী দুর্গার বিভ্রান্তি: ভুল বানানের বিজ্ঞাপনে অনুশোচনার ক্ষণ


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: 

      ​শরতের আগমনি বাতাসে যখন আগমনীর সুর বাঁধার তোড়জোড়, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত বিভ্রাটে ম্লান হলো উৎসবের সূচনা। তথ্য ও সংস্কৃতি দফতরের একটি সরকারি বিজ্ঞাপনে দশভুজার স্থানে ফুটে উঠল একাদশভুজা রূপ! 

     শাস্ত্রমতে দুর্গা সর্বদাই দশভুজা;  সংবাদপত্রের পাতায় দেবীর সেই অতিরিক্ত হাতটি নজরে আসতেই রাজ্যজুড়ে নেমে এলো একরাশ লজ্জা, বিস্ময় ও সমালোচনার ঝড়। সমাজমাধ্যমে ট্রোল ও রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝে ঐতিহ্য আর ভক্তির এই প্রকাশ্য অবমাননায় মর্মাহত হয়ে উঠলেন সাধারণ মানুষও।

     ​অবশেষে বিতর্কের সেই কালো মেঘ সরাতে সোমবার মিলনমেলার পুজো সমন্বয় বৈঠকের মঞ্চেই নিজের কাঁধে দায় তুলে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো অজুহাত বা চাতুরীর আশ্রয় না নিয়ে রাজ্যবাসীর কাছে বিনীতভাবে ক্ষমা চাইলেন তিনি।

       স্বীকার করে নিলেন অনিচ্ছাকৃত সেই চরম ত্রুটির কথা, আর আশ্বাস দিলেন ভবিষ্যতে এমন শাস্ত্রীয় ও প্রশাসনিক গাফিলতি এড়াতে চরম সতর্কতার।

    ভুলের লজ্জা মুছে ফেলে ভক্তি ও শৃঙ্খলার নতুন আলোয় বিশ্ববাংলায় শারদোৎসবের মহোৎসব শুরু হোক- এই কামনাই এখন সবার অন্তরে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়