সেমিস্টার ফি বৃদ্ধি ও প্রশাসনিক অব্যবস্থায় উত্তাল বোলপুরের মহিলা মহাবিদ্যালয়


সৌভিক সিকদার, নিউজ হিন্দুস্থান -:

           সেমিস্টার ফি বৃদ্ধি ও প্রশাসনিক সমন্বয়হীনতার অভিযোগে শনিবার বোলপুরের পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল। এদিন কলেজের অধ্যক্ষার কক্ষের সামনে পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের প্রায় শতাধিক ছাত্রী অবস্থান বিক্ষোভ শুরু করেন।

      ​বিক্ষোভকারী ছাত্রীদের অভিযোগ, অন্যান্য কলেজের তুলনায় এখানে ফি অনেক বেশি। পঞ্চম সেমিস্টারে ভর্তি ও ফর্ম ফিলাপের জন্য তিন হাজার টাকা নেওয়া সত্ত্বেও ষষ্ঠ সেমিস্টারে পুনরায় অতিরিক্ত ফি চাওয়া হচ্ছে। এছাড়া ল্যাবরেটরি ও মিউজিক ফি নিয়েও অসঙ্গতি রয়েছে বলে দাবি তাদের। প্রশাসনিক অব্যবস্থা নিয়েও ক্ষোভ তুঙ্গে। ছাত্রীদের অভিযোগ, ষষ্ঠ সেমিস্টারে পড়া সত্ত্বেও তারা এখনও প্রথম সেমিস্টারের হার্ডকপি ফলাফল পাননি, যার ফলে স্কলারশিপ পেতে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া অনেক পড়ুয়ার পরিচয়পত্রও মেলেনি।

        ​কলেজের অধ্যক্ষা মহুয়া সেন ছাত্রীদের অভিযোগ শোনার পর বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। অধ্যক্ষার আশ্বাসের পর পড়ুয়ারা আন্দোলনের পথ থেকে সরলেও, দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন তারা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়