কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন ও বর্তমান জিএম বা জেনারেল ম্যানেজার সহ আটজনের ফের জামিন নাকচ

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

কয়লা পাচারকাণ্ডে ধৃত ইসিএলের প্রাক্তন ও বর্তমান জিএম বা জেনারেল ম্যানেজার সহ আটজনের জামিন নাকচ হলো সোমবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতে। দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী তাদের আরো ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৬ আগষ্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বলে বিচারক নির্দেশ দিয়েছেন। এদিন ধৃতদের তরফে আইনজীবী আশীষ মুখোপাধ্যায় সাতটি ফাইল বিচারকের কাছে জমা দেন। সেই ফাইলে ইসিএলের ধৃত কর্তারা পদে থাকাকালীন ( ২০১৪ থেকে ২০২২ সাল) কয়লা চুরি নিয়ে যেসব চিঠি দিয়েছিলেন, তা রয়েছে বলে জানা যায়।

আইনজীবী আশীষ মুখোপাধ্যায় জানান, মহামান্য আদালত সবকিছু শুনেছিলেন আমাদের পেয়ার টা এলাও করেননি, রিজেক্ট করে দিয়েছেন।  ১৬ তারিখে তাদের শুনানির দিন ধার্য্য হয়েছে। আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। এটি দাবি করেছেন এ এনাদের যদি বেল দেয়া হয় তাহলে এরা ডকুমেন্ট টেমপার্ট করতে পারে।

ইসিএল এর ক্ষেত্রে অবৈধ মাইনিং এর কাজ বন্ধ করার জন্য একটা টাকসফোর্স গঠন করা হয়েছিল। সেটা হাই কোর্টের নির্দেশে করা হয়েছিল। মেজর রাজা পাল এর উপর এর টোটাল দায়িত্ব ছিল, অদ্ভুতভাবে তার ওপর কোন অভিযোগ এলো না। এটাই আমরা বারবার কোর্টকে বলেছি। সিআইএফ কে কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই ব্যাপারগুলো আমরা কোর্টের কাছে তুলেছিলাম কিন্তু কোর্ট বলছে সেটা সিবিআই এর ব্যাপার সিবিআই কি করবে না করবে সেটা সিবিআই দেখবে। অবৈধ মাইনের সাথে যারা যুক্ত ছিল না সেই চার জনকেও কোর্টে আনা হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়