চিটফাণ্ড দুর্নীতি মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির পুনরায় জেল হেফাজতের নির্দেশ
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
চিটফাণ্ড দুর্নীতি মামলায় ধৃত হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির পুনরায় জেল হেফাজতের নির্দেশ।
হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু শাহানি কে গত ২ রা সেপ্টেম্বর সানমার্ক কেসে গ্রেপ্তার করে সিবিআই।
৩ রা সেপ্টেম্বর দুপুরে তাঁকে আসানসোলের জেলা আদালতের সিজিএম তরুণকান্তি মণ্ডলের এজলাসে পেশ করা হয়েছিল।বিচারক তাঁর জামিন নাকচ করে ৫ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছিলেন। ৮ সেপ্টেম্বর রাজুকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।ওইদিন ও জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছিলেন আদালত।
বৃহস্পতিবার ফের আদালতে তোলা হলে সিজিএম আদালতে বিচারক শেষ পর্যন্ত রাজু সাহানির জামিন নাকচ করে ২৩ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৫ অক্টোবর এই মামলায় পরবর্তী শুনানি হবে বলে সিজিএম নির্দেশ দিয়েছেন।এদিন রাজু সাহানির তিন আইনজীবী প্রদীপ কর, সৌমেন চট্টোপাধ্যায় ও আশীষ মুখোপাধ্যায় তার জামিনের জন্য জোর সওয়াল করেন। সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে তারা প্রশ্ন তোলেন। পাশাপাশি তারা সামনে মহালয়া ও দূর্গাপুজো থাকার প্রসঙ্গ তুলে যেকোন শর্তে রাজুকে জামিন দেওয়ার আবেদন করেন।
অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী শীবেন্দ্র সাচান জবাবে রাজু সাহানিকে প্রভাবশালী বলার পাশাপাশি বলেন, তিনি এই চিটফান্ড থেকে সুবিধা ভোগ করেছেন। আরো তদন্ত করা হচ্ছে বলে তিনি সরাসরি জামিনের বিরোধীতা করেন।শেষ পর্যন্ত রাজু সাহানির জামিন নাকচ করে ২৩ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। বিচারক।
প্রসঙ্গত, ২ রা সেপ্টেম্বর বিকেলে হালিশহরে গঙ্গার ধারে রাজু সাহানির প্রাসাদে তল্লাশি চালায় সিবিআই। তাঁর বাড়ি থেকে নগদ ৮০ লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধারের পর রাজু সাহানিকে গ্রেপ্তার করে সিবিআই।বর্ধমান সন্মার্গ চিটফান্ডের ব্যবসা খুলে বাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন রাজু, এমনই অভিযোগ সিবিআইয়ের।আর্থিক প্রতারণার মামলাতেই রাজুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতর বিরুদ্ধে সিবিআই ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি, ৪৬৭, ৪০৯ নম্বর ধারায় মামলা করেছে। এই চিটফাণ্ড মামলায় ২০১৪ সালে ৪টি এফআইআর হয় কুলটি থানায়। ২০১৮ সাল থেকে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই।
Comments
Post a Comment