গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কঠোর নিরাপত্তায় মঠ চত্বর


​রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান: 

   গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল এগারোটা নাগাদ বেলুড় মঠে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঠে পৌঁছে তিনি প্রথমে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ এবং স্বামী সুবীরানন্দ মহারাজের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন।

      ​এরপর তিনি মূল মন্দিরে পুজো দেন এবং মঠ প্রাঙ্গণের বিভিন্ন মন্দির পরিদর্শন করে গুরু পূর্ণিমার অনুষ্ঠানের খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বেলুড় মঠ ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশকর্মী ও উচ্চপদস্থ আধিকারিক।

     ​অন্যদিকে, গুরু পূর্ণিমা উপলক্ষ্যে সকাল থেকেই মঠে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর ঢল নেমেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেলুড় মঠের কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী জি টি রোড হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি