​উলুবেড়িয়ায় উদ্ধার তিনটি ভাম বিড়ালের ছানা, পাঠানো হলো চিড়িয়াখানায়


সুলেখা চক্রবর্তী, নিউজ হিন্দুস্থান -:

      উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের সিকিউরিটি রুম থেকে তিনটি ভাম বিড়ালের ছানা উদ্ধার করা হয়েছে। কয়েকদিন ধরেই সংস্থার কর্মীরা ছানাগুলোকে সেখানে দেখতে পেয়ে ডিরেক্টর জন মেরি বারুইকে জানান। এরপর খবর দেওয়া হয় ‘ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট’-কে।

     ​সংস্থার সদস্য চিত্রক প্রামাণিকের পরামর্শে ছানাগুলোকে দুই দিন নির্দিষ্ট স্থানেই রাখা হয়েছিল, যাতে মা এসে তাদের নিয়ে যেতে পারে। কিন্তু মা ফিরে না আসায় এবং দুর্ভাগ্যবশত একটি ছানা মারা যাওয়ায়, চিত্রক প্রামাণিক ও পলাশ প্রধান দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে বাকি তিনটি ছানাকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ছানাগুলোকে দেখে আশা ভবন সেন্টারের আবাসিকরা অত্যন্ত আনন্দিত হন। পরবর্তীতে বন দপ্তরের হাতে ছানাগুলোকে তুলে দেওয়া হলে, তাদের গড়চুমুক চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

        ​বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক জানান, ভাম বিড়াল পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এদের মলের মাধ্যমে ফলের বীজ ছড়িয়ে পড়ে, যা প্রাকৃতিকভাবে বৃক্ষরোপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্ধারকাজকে ঘিরে এলাকায় প্রশংসার রোল উঠেছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি