শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস পালন করল হাওড়া বিজেপি
রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:
ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আত্মবলিদান দিবস’ উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ বিজেপির উদ্যোগে উলুবেড়িয়া উত্তর বিধানসভা এলাকার আমতা-বাগনান রোডের একটি বেসরকারি হলে এক স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবাশীষ সামন্ত, প্রাক্তন জেলা সভাপতি শিবশঙ্কর বেইজ, গৌতম মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও কার্যকর্তারা।
মঞ্চে ডঃ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর বন্দেমাতরম্ সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়।
সভায় জেলা সভাপতি দেবাশীষ সামন্ত ডঃ মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন ও দেশপ্রেমের কথা তুলে ধরেন। তিনি আক্ষেপের সুরে বলেন, দীর্ঘকাল ধরে তাঁকে ও তাঁর আদর্শকে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখা হয়েছিল। বিজেপিই আজ তাঁকে যথার্থ সম্মান ও জনসমক্ষে তাঁর অবদান তুলে ধরছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Comments
Post a Comment