হাওড়াকে প্লাস্টিক ও আবর্জনামুক্ত করতে কড়া পদক্ষেপ পৌরসভার


সুলেখা চক্রবর্তী, নিউজ হিন্দুস্থান -:

      শহরকে প্লাস্টিক ও আবর্জনামুক্ত করতে এবং বর্ষার জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করল হাওড়া পৌরসভা। মন্ত্রী উমেশ রায়ের নির্দেশনায় পৌরসভা এলাকাভিত্তিক মাইকিং ও প্রচার অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে শুরু করেছে।

      ​পৌরসভা সূত্রে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। নিয়ম অমান্যকারীদের প্রথমে তিনবার নোটিশ দেওয়া হবে। এরপরও যত্রতত্র আবর্জনা ফেললে সংশ্লিষ্ট বাড়ির পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পৌরবিধি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টায় হুইসেল বাজার সাথে সাথে নির্দিষ্ট গাড়িতে ময়লা ফেলতে হবে। এছাড়া সবুজ বালতিতে ভেজা ও নীল বালতিতে শুকনো ময়লা পৃথকভাবে জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

     ​এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বিজেপি নেতা সুদীপ ঘোষ বলেন, প্লাস্টিক ও যত্রতত্র আবর্জনা ফেলার ফলেই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই জলজমা সমস্যা তৈরি হচ্ছে। নাগরিকরা সচেতন হলে শহরটি জলমুক্ত ও সুন্দর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি