সরকারি বাস- সুবিধা থেকে বঞ্চিত আমতার মহিলারা

রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -:

       রাজ্যে ক্ষমতায় আসার পর ১ জুন থেকে বিজেপি সরকার সরকারি বাসে মহিলাদের জন্য ‘বিনামূল্যে’ যাতায়াতের প্রকল্প চালু করেছে। রাজ্যজুড়ে এই সিদ্ধান্তে সাধারণ মহিলাদের মধ্যে খুশির হাওয়া বইলেও সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় এই সুবিধা থেকে বঞ্চিত থেকে গেলেন হাওড়ার আমতার মহিলারা। 

      ​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আমতায় সরকারি বাস পরিষেবা গত দুই বছর ধরে বন্ধ। তৃণমূল জমানায় ২০২৪ সাল পর্যন্ত এখানে সিটিসি পরিবহন সংস্থার ডিপো থাকলেও, বর্তমানে তা তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। 

       স্থানীয়দের দাবি, সিটিসি বাসস্ট্যান্ড  থাকলেও সেখান থেকে আজ প্রায় দু বছর হয়ে গেলো নানান কারনে সিটিসি বাস চলাচল বন্ধ হয়ে যায়। আমতা থেকে ধর্মতলা রুটের সরকারি বাস পরিষেবা দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে বেসরকারি চ্যাটার বাসের ওপর নির্ভরশীল মহিলাদের ধর্মতলা যেতে মাথাপিছু প্রায় ৪০ টাকা ভাড়া গুণতে হয়। সরকারি বাসের অভাবে এই অতিরিক্ত খরচ তাদের ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন সরকারের কাছে আমতার মহিলাদের আর্জি, অবিলম্বে এলাকায় পুনরায় সরকারি বাস পরিষেবা চালু করা হোক।পুনঃরায় সিটিসি বাসস্ট্যান্ডের ঐতিহ্য ফিরে আসুক।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি