হাওড়ায় কুখ্যাত আকাশ সিংকে নিয়ে ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’ পুলিশের


 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

    




          রাজ্যে অপরাধ দমনে নজিরবিহীন ও আক্রমণাত্মক অবস্থানে পুলিশ প্রশাসন। উত্তর হাওড়ার ত্রাস হিসেবে পরিচিত দুষ্কৃতী আকাশ সিংকে অন্তর্বাস পরিহিত অবস্থায় দিনের আলোয় রাস্তায় হাঁটালো পুলিশ। সমাজবিরোধীদের মনে ভয় ধরানো এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

      পাশাপাশি, অপরাধী আকাশ সিংকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে বড় পদক্ষেপ নিল হাওড়া পুলিশ। পুরনো অপরাধের রহস্য ভেদ করতে এবং ঘটনার খুঁটিনাটি জানতে মালিপাঁচঘড়া ও গোলাবাড়ি থানার তদন্তকারীরা আকাশকে সাথে নিয়ে বিভিন্ন ঘটনাস্থল বা ‘ক্রাইম সিন’ পরিদর্শনে যান।

     ​পুলিশ সূত্রে খবর, অপরাধ সংগঠনের সময় আকাশ ঠিক কী ছক কষেছিল এবং এই কাজে কাদের মদত ছিল, ‘ক্রাইম সিন রিকনস্ট্রাকশন’-এর মাধ্যমে তা খতিয়ে দেখাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। সোমবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে অপরাধীকে নিয়ে ঘটনার কেন্দ্রবিন্দুগুলোতে পৌঁছান তদন্তকারীরা। ঘটনাস্থলে আকাশকে হাজির করে প্রতিটি ঘটনার পুনরাবৃত্তি করিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন আধিকারিকরা।

      ​প্রসঙ্গত, আকাশ সিংয়ের বিরুদ্ধে অতীতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো ও লাগাতার বোমাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারী দলের দাবি, এই স্বীকারোক্তি ও ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে বহু পুরনো মামলার জট খুলবে। অপরাধীচক্রের বাকি সদস্যদের চিহ্নিত করতেই এই প্রক্রিয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়