উৎসবের আলোয় মিলনের বার্তা, হনিধরা মিলন শক্তির দুর্গাপুজোর শুভ উদ্বোধন


রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -: 

      শারদোৎসবের আবহে আনন্দের রঙে সেজে উঠল আমতার হনিধরা। উৎসবের আলোয় মিলন ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে শুভ সূচনা হল হনিধরা মিলন শক্তির দুর্গাপুজোর। শুক্রবার পুজোর শুভ উদ্বোধন করেন আমতার জনপ্রিয় বিধায়ক অমিত সামন্ত।

     উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমথ নাথ কর, অভিজিৎ দাস, সুমিত দাস, ঝুনটু খাঁড়া-সহ বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন হনিধরা মিলন শক্তির সদস্যরাও। তাঁদের সম্মিলিত উদ্যোগে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। পাশাপাশি উপস্থিত ছিলেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকও।

     পুজোর আনুষ্ঠানিক সূচনার সঙ্গে সঙ্গে মণ্ডপ চত্বরে ছড়িয়ে পড়ে উৎসবের উচ্ছ্বাস। ঢাকের বাদ্যি, শারদীয় আবেগ আর মানুষের মিলন—সব মিলিয়ে যেন গ্রামবাংলার চিরচেনা উৎসবের ছবি ফুটে ওঠে। পুজোকে ঘিরে উদ্যোক্তাদের বার্তা, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এই উৎসব হোক মানুষের মিলনেরও উপলক্ষ্য।

     হনিধরা মিলন শক্তির সদস্য পলাশ বেরা ও নাড়ু মাইতি সহ আয়োজকদের সক্রিয় উদ্যোগে পুজো ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ। দেবীর আরাধনার মধ্য দিয়ে এলাকার মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসুক- এই প্রার্থনাতেই শুরু হল এবারের শারদোৎসব।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে