তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী, তুঙ্গে বিতর্ক


রিমা ঘোষ, নিউজ হিন্দুস্থান -: 

        ভোট-পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনার আবহে এবার হাওড়ার আমতায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ত্রাণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আমতা চৌরাস্তায় অবস্থিত প্রাক্তন বিধায়ক নির্মল মাঝির অফিস তথা তৃণমূল কার্যালয় থেকে কয়েকশো ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়।

        ​স্থানীয় বিজেপি কর্মী ও বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ না করে ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরে মজুত করে রাখা হয়েছিল। তাদের দাবি, বিধায়ক থাকাকালীন নির্মল মাঝির আমলে এই ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণেই বহু মানুষ প্রাপ্য সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন।

       ​ঘটনার খবর পেয়েই আমতা থানার পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী তালিকাভুক্ত করা হয়। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    যদিও অভিযোগের বিষয়ে তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া সামগ্রীর উৎস ও তা মজুত রাখার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি