উৎসবের আলোয় আঁধারের দীর্ঘশ্বাস: জামুড়িয়ার বাগডিহায় ঝড়ে উড়ে গেল চার পরিবারের মাথার ছাদ
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: পঞ্জিকার পাতায় তখন পুজো আসার ক্ষণগণনা। বাতাসে সবেমাত্র পুজোর গন্ধ ভাসতে শুরু করেছে, ঠিক তখনই শরতের আকাশ আচমকা যেন নামিয়ে আনল এক নির্মম বার্তা। বুধবার সন্ধ্যায় প্রকৃতির এক অদ্ভুত কোপানলে নিমেষেই ওলটপালট হয়ে গেল জামুড়িয়ার বাগডিহা গ্রামের বাউরিপাড়ার চারটে সাধারণ মানুষের সাজানো সংসার। বুধবার সন্ধ্যার মুখেই হঠাৎ আকাশ কালো করে নেমে আসে প্রবল বৃষ্টি আর তার সঙ্গে হিংস্র এক ঝোড়ো হাওয়া। কয়েক মুহূর্তের ঝাপটায় তাণ্ডব স্পষ্ট হয়ে ওঠে বাউরিপাড়ায়। কোথাও মুহূর্তের মধ্যে চোখের পলকে উড়ে গেল মাথার ওপরের টিনের ছাউনি, কোথাও আবার ভেঙে পড়ল কাঁচা ঘরের টালির চাল। এর ওপর একটি বাড়ির ঠিক ওপরেই আছড়ে পড়ে বিশাল এক প্রাচীন গাছ। মুহূর্তের মধ্যে মাটির দেওয়াল ভেঙে গুঁড়িয়ে গিয়ে সমস্ত আসবাবপত্র আর জীবনের জমানো প্রয়োজনীয় নথিপত্র চাপা পড়ে যায় ধ্বংসস্তূপের নিচে। প্রকৃতির এই আচমকা নিষ্ঠুর আক্রমণে সবচেয়ে বেশি বিপন্ন হয়ে পড়ে দিলীপ বাউরি ও রেখা বাউর...