চীনাকুড়ি হত্যাকাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     চীনাকুড়ির গোপাল মাহাতো হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় অগ্রগতি। দীর্ঘদিন পুলিশের নজর এড়িয়ে থাকার পর অবশেষে বর্ধমান থেকে গ্রেফতার হলেন মামলার মূল অভিযুক্ত অনিল নুনিয়া। ২০২৫ সালের ১৯ আগস্ট নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চীনাকুড়িতে গোপাল মাহাতো খুনের ঘটনায় তাঁর নাম উঠে আসে।

      বুধবার অনিলকে আসানসোল আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আবেদন মঞ্জুর করে অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

      পুলিশ সূত্রে খবর, এর আগে এই মামলায় অনিলের স্ত্রী হেনা দেবী, রকি নুনিয়া, কৃষ্ণা নুনিয়া ও পঙ্কজ নুনিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের সূত্র ধরেই অনিলের সন্ধান মেলে বলে তদন্তকারীদের দাবি। এরপর অভিযান চালিয়ে বর্ধমান থেকে তাঁকে পাকড়াও করা হয়।

         বর্তমানে পুলিশ হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। খুনের নেপথ্যে আসল কারণ কী, ঘটনার সঙ্গে আর কারও যোগ রয়েছে কি না- সেই অন্ধকারের উত্তর খুঁজতেই তদন্ত আরও গভীরে এগোচ্ছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

হিমালয়ের বুকে সাহসের পদচিহ্ন: আসানসোল থেকে রূপসী শৃঙ্গের আহ্বানে