অগ্নিগ্রাসের মুখে দোকান, অল্পের জন্য রক্ষা!
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: শুক্রবার সকাল ১১টা নাগাদ নিয়ামতপুরের এন্থনি স্কুল মোড়ে শর্ট সার্কিটের জেরে একটি জোড় গাছে আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। দাউদাউ করে জ্বলতে থাকা গাছটির ঠিক নিচেই ছিল একটি দোকান। দেরি হলেই আগুনের লেলিহান শিখা গ্রাস করতে পারত দোকানটিকেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছে আগুন লাগার খবর পেয়েই নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ, বিদ্যুৎ দফতর এবং আসানসোল দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বিদ্যুৎ দফতরের কর্মীরা। প্রথমেই বন্ধ করা হয় বিদ্যুৎ পরিষেবা। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। খবর পেয়ে আসানসোল থেকে দমকলের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। প্রশাসন ও দমকলের দ্রুত পদক্ষেপে শেষ পর্যন্ত বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় দোকানটি। তবে এই ঘটনা ফের চোখ...