কয়লার কালোবাজারে পুলিশের কড়া আঘাত, ধরা পড়ল দুই চালক
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: অবৈধ কয়লা কারবারের অন্ধকার পথে ফের পুলিশের অভিযান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎপর হয়ে ৮০ কুইন্টাল কয়লাসহ দুটি বোলেরো পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করল পুরুলিয়া জেলা পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই গাড়ির চালককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার একটি গ্রামীণ রাস্তায় বিশেষ অভিযান চালায়। সেই সময় সন্দেহজনকভাবে কয়লা বোঝাই দুটি পিকআপ ভ্যানের গতিরোধ করেন পুলিশকর্মীরা। এরপর গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মোট ৮০ কুইন্টাল কয়লা। কয়লার বৈধ পরিবহণ সংক্রান্ত নথিপত্র দেখতে চাইলে চালকরা তা দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। এরপরই কয়লাসহ গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয় এবং দুই চালককে গ্রেফতার করা হয়। অবৈধ কয়লা কারবারের শিকড় উপড়ে ফেলতে পুলিশের এই অভিযান নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই বেআইনি পরিবহণের নেপথ্যে থাকা চক...